শিক্ষার্থী নির্যাতন: ছাত্রলীগের ১০ নেতা-কর্মী বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৩ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৪ AM
কুয়েট ও ছাত্রলীগ লগো

কুয়েট ও ছাত্রলীগ লগো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ শিক্ষার্থীকে বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হয়েছে। একই ঘটনায় বিভিন্ন মেয়াদে শাস্তি পেয়েছেন আরো তিন শিক্ষার্থী।

গত ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিষয়টি জানাজানি হয়। 

শাস্তিপ্রাপ্ততের মধ্যে স্থায়ী বহিস্কৃতরা হলেন- নিষিদ্ধ ছাত্রলীগের কুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদমান নাহিয়ান সেজান, শিক্ষার্থী রায়হান আহমেদ, সাদ আহমেদ, সাজেদুল কবির, আদনান রাফি, রিজুয়ানুল ইসলাম রিজভী, ফুয়াদুজ্জামান ফাহিম, মো. মেহেদী হাসান মিঠু, মো. সাফাত মোর্শেদ ও ফখরুল ইসলাম। এছাড়া বিভিন্ন মেয়াদে শাস্তিপ্রাপ্তরা হলেন- মোস্তাক আহমেদ, শুভেন্দু দাস ও ফারিয়ার জামিল।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর শিক্ষার্থী জাহিদুর রহমানকে নির্যাতনের ঘটনা ঘটে। পরে এ নিয়ে গঠিত তদন্ত কমিটি গত ১৭ সেপ্টেম্বর ঘটনার প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনের আলোকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা কমিটির সভায় অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ছাত্র-শৃঙ্খলা কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহম্মদ সুলতান মাহমুদ স্বাক্ষরিত কার্যবিবরণীতে এসব তথ্য জানা গেছে।

ছাত্রশৃঙ্খলা কমিটি ওই সভার কার্যবিবরণী সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১১ সেপ্টেম্বর কুয়েটের এস এ রশীদ হলে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের শিক্ষার্থী জাহিদুর রহমানকে শারীরিক ও মানসিকভাকে নির্যাতন করেন কিছু শিক্ষার্থী। ঘটনা তদন্তের জন্য ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি তদন্তপ্রক্রিয়া সম্পন্ন করে তদন্ত প্রতিবেদনটি গত ২৭ জানুয়ারির ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করে। তদন্ত কমিটির সুপারিশ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত পর্যালেচনা শেষে ছাত্রশৃঙ্খলা বিধি অনুযায়ী অভিযুক্ত ১৩ শিক্ষার্থীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত হয়।

রাবির হরিজন পল্লিতে বাণিজ্যিকভাবে শূকর পালন, দুর্গন্ধে অতিষ…
  • ১১ জুলাই ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে স্ট্যান্ডার্ড ইসলামী…
  • ১১ জুলাই ২০২৬
এইচএসসি পরীক্ষায় ‘নকল’ করতে না দেওয়ায় কেন্দ্রে ভাঙচুর, পুলি…
  • ১১ জুলাই ২০২৬
যেভাবে মেক্সিকোর ‘অঘোষিত নায়ক’ হয়ে উঠলেন হলান্ড
  • ১১ জুলাই ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, করুন আবেদন
  • ১১ জুলাই ২০২৬
কবি নজরুল কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence