১০ বছর পর এটিএম বুথ পেলো রাবিপ্রবি

২৯ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৪ AM

© টিডিসি ফটো

পথ চলার প্রায় দশ বছর পরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) এটিএম বুথের উদ্বোধন হয়েছে। আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের পাশে জনতা ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. মাঈনুদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আব্দুল গফুর, জনতা ব্যাংক চট্টগ্রাম এরিয়া-A-এর সহকারী মহাব্যবস্থাপক মো. শফিউল আলম, বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, রাঙ্গামাটি শাখার (পিএলসি) ব্যবস্থাপক অতীশ চাকমা, বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের সিনিয়র প্রিন্সিপাল অফিসার হোসাইন আকতার রাফি, খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. জোবায়ের প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দ্রুত সেবা পাওয়ার বিষয়ে ব্যাংকের উপরে আস্থা রাখার মনোভাব প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয় সংলগ্ন গ্রামবাসীরাও যেন এই বুথের দ্বারা সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারে সেজন্য জনতা ব্যাংকের প্রতিনিধিদের কাছে নতুন আশা ব্যক্ত করেন তিনি।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬