বুয়েটের প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু

২৩ জানুয়ারি ২০২৫, ০৯:৩৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
বুয়েট

বুয়েট © সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষার প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় পরীক্ষা শুরু হয়। 

প্রথম শিফটের পরীক্ষাটি সকাল ১০টায় শেষ হবে। শিফট-১ এর পরীক্ষায় অংশগ্রহণ করছেন রোল নম্বর-৪০০০১ থেকে ৪৮০৭১ পর্যন্ত শিক্ষার্থীরা। 

এরপর দ্বিতীয় শিফটের পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। শিফট-২ এ অংশগ্রহণ করবেন রোল নম্বর-৬০০০১ থেকে ৬৮০৭০ পর্যন্ত শিক্ষার্থীরা। তৃতীয় শিফটে—রোল নম্বর- ৭০০০১ থেকে ৭৮০৭০ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

গত ২৪ ডিসেম্বরে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যোগ্য প্রার্থী নির্বাচিত হয়েছেন ২৪ হাজার ২০৫ জন।

প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৪ ফেব্রুয়ারি। মূল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ ফেব্রুয়ারি। মূল ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপের জন্য ৪০০ নম্বরের এবং ‘খ’ গ্রুপের জন্য মোট ৮০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।

ট্যাগ: প্রকৌশল
ইবিতে ছাত্রদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা মিছিল 
  • ১১ জুলাই ২০২৬
ব্যাংক এশিয়া নিয়োগ দেবে এটিএম অপারেশনস অফিসার, আবেদন ২৩ জুল…
  • ১১ জুলাই ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকে পড়াশোনার সুযোগ কানাডায়, কর…
  • ১১ জুলাই ২০২৬
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা বন্ধের কারণ জানাল যুক্তরাষ্ট…
  • ১১ জুলাই ২০২৬
বাসের সিটে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেত…
  • ১১ জুলাই ২০২৬
জাতীয় গবেষণা রিপোজিটরি: বাংলাদেশের গবেষণায় নতুন দিগন্ত
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence