সেবার মানোন্নয়নে ‘জরুরি সেবা’ চালু করলো যবিপ্রবি

২২ জানুয়ারি ২০২৫, ০৭:৫৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
জরুরি সেবা কক্ষ উদ্বোধন

জরুরি সেবা কক্ষ উদ্বোধন © টিডিসি ফটো

শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সকলের জন্য ‘জরুরি সেবা’ চালু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় জরুরি সেবা কক্ষ উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। 

এ সময় তিনি বলেন, এখানে প্রাথমিক পর্যায়ে সার্বক্ষণিক একজন ইলেক্ট্রিশিয়ান, একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার ও একজন প্লাম্বার থাকবে। যাতে উক্ত সেবাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী অর্থাৎ বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের জন্য নিশ্চিত করা যায়। পর্যায়ক্রমে আরো বেশ কিছু সেবা এর আওতায় আসবে। যবিপ্রবিকে বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়তে যা যা প্রয়োজন তার সবকিছু করা হবে। 

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো: হোসাইন আল মামুন, রেজিস্ট্রার প্রকৌশলী মো: আহসান হাবীব, প্রধান প্রকৌশলী ড. এইচ এম জাকির হোসেন, পরিবহণ প্রশাসক ড. মো: শিমুল ইসলাম, হিসাব দপ্তরের পরিচালক মো. জাকির হোসেনসহ আরো অনেকে।

এছাড়া জরুরি সেবা পেতে পিএবিএক্স (টেলিফোনে) ৬০১ ডায়াল করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি হটলাইন নং চালু করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬