প্রথমবারের মতো পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব

২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
পিঠা উৎসব

পিঠা উৎসব © টিডিসি ফটো

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিঠা উৎসব আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এই উৎসব উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্য শিক্ষার্থীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তিনি বলেন, পিঠা উৎসব বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। দেশের ইতিহাস, ঐতিহ্যকে ধারণ করে এবং শীতের গতিপ্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন স্বাদের পিঠা তৈরি করা হয়। বিভিন্ন ধরনের ও স্বাদের পিঠা নিয়ে আমাদের শিক্ষার্থীদের এই উৎসবে অংশগ্রহণ তারই প্রমাণ। আজকের পিঠা উৎসব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

প্রথমবারের মতো আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের পিঠা নিয়ে অংশগ্রহণ করেন। বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ উৎসব পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের চমৎকার এ আয়োজনে সন্তোষ প্রকাশ করেন এবং পিঠার স্বাদ গ্রহণ করেন।

ভবিষ্যতে এ ধরনের আয়োজনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে মাননীয় উপাচার্য আশ্বাস প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণ করে।

ট্যাগ: উৎসব
মদের বারে তর্কাতর্কির জেরে যুবক খুন, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্…
  • ২৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার গোলরক্ষককে দলে ভেড়াল চেলসি
  • ২৮ আগস্ট ২০২৬
ফেনীর নতুন জেলা প্রশাসক মাহবুবউল করিম
  • ২৮ আগস্ট ২০২৬
৩ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার নিয়োগ, দায়িত্বে অধ্…
  • ২৮ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি ফাইনাল কোর্সের রেজিস্ট্রেশন কা…
  • ২৮ আগস্ট ২০২৬