হাবিপ্রবির অর্ক সাংস্কৃতিক জোটের নেতৃত্বে মহান-সিফাত

১৮ জানুয়ারি ২০২৫, ০৩:১৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৫ PM
সভাপতি ইমাম মেহেদী মহান ও সাধারণ সম্পাদক সিফাত আদিন

সভাপতি ইমাম মেহেদী মহান ও সাধারণ সম্পাদক সিফাত আদিন © টিডিসি সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সাংস্কৃতিক সংগঠন অর্ক সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতেন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমাম মেহেদী মহান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিফাত আদিন।

শুক্রবার (১৭ জানুয়ারি) সংগঠনের বার্ষিক বনভোজন উপলক্ষ্যে দিনাজপুরের সিংড়া জাতীয় উদ্যানে উক্ত আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি সুকান্ত কুমার মল্লিক ও সাধারণ সম্পাদক ইমন মোর্শেদ। নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করবে বলে জানা যায়।

নবনির্বাচিত সভাপতি ইমাম মেহেদী মহান বলেন, অর্ক, অর্ক পরিবার একটি ক্লাবের চেয়েও বেশি। যার সাংস্কৃতিক ঐতিহ্য একটি বিশ্ববিদ্যালয়ের থেকেও বৃহৎ। আমাদের ক্যাম্পাসের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ ঐতিহ্যবাহী সংগঠনের এত বড় একটি দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমি চেষ্টা করব সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটির সর্বোচ্চ মূল্যায়ন করে সংগঠনকে আরও সামনে নিয়ে যেতে এবং পূর্বের উন্নয়নের ধারা বজায় রেখে লেভেল আপ করতে। আমার এই দায়িত্বকে পরিপূর্ণতা দেয়া এই অর্ক পরিবারের প্রত্যেকটা মানুষের হাতে। দিনশেষে যে পদের দায়িত্বেই থাকি না কেন, সত্য ও সুন্দরের সন্ধানী হিসেবে অর্কের একজন কর্মী ছিলাম, আছি এবং থাকবো। 

সাধারণ সম্পাদক সিফাত আদিন বলেন, আজ থেকে এক বছর আগে যখন অর্কের বসন্ত বরণ অনুষ্ঠানে প্রথম স্টেজ পারফর্ম করি, তখন কোনোভাবেই নিজেকে ক্যাম্পাসের সর্বপ্রাচীন আর সর্ববৃহৎ এই সংগঠন এর এতো বড়ো পদের যোগ্য হিসেবে কল্পনাই করিনি। আসলে আমাদের এই সংগঠনের মধ্যে পদ নিয়ে আলোচনার কোনো কালচার কখনও ছিল না, আমাদের কারও মাথাব্যথাও ছিল না। এই দায়িত্ব আমার বয়স থেকে অনেক বড়, এটা পালন আমি এবং আমার প্রেসিডেন্ট মহান ভাইয়ের একার পক্ষে করার সম্ভব না কখনোই। অবশ্যই এক্ষেত্রে আমার বন্ধুবান্ধব দের সাপোর্ট, আমার সিনিয়রদের উপদেশ, জুনিয়রদের সর্বোপরি সবার সহযোগিতা প্রয়োজন। সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমরা আমাদের সংগঠনের স্তর আগের থেকেও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে সফল হব।

ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩ শতাংশ
  • ১১ জুলাই ২০২৬
১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা, সময় জানাল বন্যা পূর্বাভাস ক…
  • ১১ জুলাই ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ…
  • ১১ জুলাই ২০২৬
জবির টিএসসি সংস্কারে জকসুর চার প্রস্তাব
  • ১১ জুলাই ২০২৬
সুইজারল্যান্ড ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১১ জুলাই ২০২৬
মামলার মুখে এমবাপ্পে, হতে পারে তিন বছরের জেল 
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence