পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা আনতে বুটেক্সের নতুন উদ্যোগ

১৭ জানুয়ারি ২০২৫, ০৪:১৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৮ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে একটি নতুন পদ্ধতি চালু করেছে। নতুন এ নিয়মে পরীক্ষার্থীর রোল নম্বর বা আইডি মূল্যায়নকারী শিক্ষকের কাছে গোপন রাখা হবে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগ গ্রহণ করেছে। এ পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি আনবে এবং ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মারজানী তুবন নাহার জানান, নতুন পদ্ধতির আওতায় পরীক্ষার খাতার ওপরের ডান পাশে একটি বিশেষ টেপ ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার শেষে ওই অংশ টেপ দিয়ে ঢেকে দেওয়া হবে, যা মূল্যায়নকারী শিক্ষক খুলতে পারবেন না। খাতা মূল্যায়ন শেষে অন্য একজন শিক্ষক টেপ খুলে নম্বর শীটে আইডি অনুযায়ী নম্বর লিপিবদ্ধ করবেন। এ পদ্ধতিতে কাজের পরিমাণ কিছুটা বাড়লেও শিক্ষার্থীদের পক্ষপাতমূলক মূল্যায়নের অভিযোগ অনেকাংশে দূর হবে।

আরও পড়ুন: চাকসু নির্বাচন নেই ৩৪ বছর, এবার হবে তো?

ডাইজ অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হলো পরীক্ষার খাতা মূল্যায়নে ন্যায্যতা নিশ্চিত করা। এ পদ্ধতি পরীক্ষার স্বচ্ছতা আরও বাড়াবে এবং পক্ষপাতের সুযোগ কমাবে।’

ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. রিয়াজুল ইসলাম জানান, সাধারণত ভর্তি পরীক্ষায় এ ধরনের পদ্ধতি ব্যবহৃত হয়। তবে সেমিস্টার পরীক্ষায় এটি চালু করার মাধ্যমে খাতা মূল্যায়নে ন্যায্যতা আরও নিশ্চিত হবে।

৪৬তম ব্যাচের এক শিক্ষার্থী জানান, সেমিস্টার পরীক্ষায় নতুন এ পদ্ধতি প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। তার মতে, আগে কিছু শিক্ষার্থীর প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠত। তবে নতুন নিয়মে এ সমস্যা দূর হবে এবং খাতা মূল্যায়নে ন্যায্যতা নিশ্চিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: এনসিটিবিতে সংঘর্ষের দায় শিবিরকে দেওয়া ছাত্র ফেডারেশন নেতা আরমান একসময়ের শিবির সাথী

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, বিভাগবহির্ভূত বিষয়গুলোর খাতা মূল্যায়নে সমস্যা তেমন দেখা না গেলেও বিভাগীয় বিষয়গুলোয় পক্ষপাতের অভিযোগ শোনা যায়। তবে নতুন এ পদ্ধতি বৈষম্য কমিয়ে পরীক্ষার পরিবেশ আরও উন্নত করবে।

বুটেক্স প্রশাসনের এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি আনবে এবং ন্যায্য মূল্যায়ন নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৭ বিশ্ববিদ্যালয়
  • ২৮ আগস্ট ২০২৬
ট্যাক্স আদায়ে গরমিল–অভিযোগের আঙুল ইউপি প্রশাসক-সচিবের দিকে
  • ২৮ আগস্ট ২০২৬
রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণে বাংলাদেশি নিহত, হটলাইন …
  • ২৮ আগস্ট ২০২৬
কেন তারেক রহমানের সফর পেতে মরিয়া ভারত?
  • ২৮ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়নস লিগের ড্র: কে কার বিপক্ষে কোন মাঠে খেলবে
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ৭ জনের মরদেহ পৌঁছেছে নিজ গ্রামে
  • ২৮ আগস্ট ২০২৬