ডুয়েটে ইন্ডাস্ট্রিয়াল এক্সপো এবং জব ফেয়ার অনুষ্ঠিত

১৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
মেলা পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ জয়নাল আবেদীন

মেলা পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ জয়নাল আবেদীন © সংগৃহীত

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষার্থীদের কর্মসংস্থান এবং প্রকৌশল প্রযুক্তিবিষয়ক গবেষণা উন্নয়নের লক্ষ্যে ‘ইন্ডাস্ট্রিয়াল এক্সপো’ এবং জব ফেয়ার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ জয়নাল আবেদীন।

তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রি এবং একাডেমিক কোলাবোরেশন এবং অন-ক্যাম্পাস প্লেসমেন্টের এই সুযোগ দেশের শিক্ষাব্যবস্থায় নতুনমাত্রা যোগ করবে।’ একইসাথে তিনি ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্টের প্রতি আহ্বান জানান, যেন শিক্ষানবিশ প্রকৌশলীদের আরও বেশি সুযোগ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোস্তফা আফরোফ। তিনি আয়োজন সফল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. আরেফিন কাউছার, সহযোগী ছাত্রকল্যাণ পরিচালক ড. মাহমুদুর রহমান। 

জব ফেয়ারে দেশের প্রায় ৫০টি খ্যাতনামা প্রতিষ্ঠান অংশ নেয়। প্রতিষ্ঠানগুলো চাকরি প্রত্যাশী গ্রাজুয়েটদের কাছ থেকে সিভি সংগ্রহ করে। মেঘনা গ্রুপের পক্ষ থেকে ক্যাম্পাসেই মৌখিক পরীক্ষা নেওয়া হয় এবং ২০ জন গ্রাজুয়েটকে চাকরির সুযোগ দেওয়া হয়। এছাড়া প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তাদের শিল্প ও প্রতিষ্ঠানকে বড় পর্দায় তুলে ধরা সহ সকলকে তাদের শিল্প প্রদর্শনের সুযোগ দেওয়া হয়। 

ডুয়েট শিক্ষার্থীরা এই আয়োজনকে অনুপ্রেরণামূলক ও ক্যারিয়ার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। ইন্ডাস্ট্রিয়াল এক্সপো ও জব ফেয়ার ডুয়েটের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা প্রকাশ করেছেন সকলে।

ডিগ্রি ২য় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৯৩.৫৩ শতাংশ
  • ১১ জুলাই ২০২৬
১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা, সময় জানাল বন্যা পূর্বাভাস ক…
  • ১১ জুলাই ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ…
  • ১১ জুলাই ২০২৬
জবির টিএসসি সংস্কারে জকসুর চার প্রস্তাব
  • ১১ জুলাই ২০২৬
সুইজারল্যান্ড ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১১ জুলাই ২০২৬
মামলার মুখে এমবাপ্পে, হতে পারে তিন বছরের জেল 
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence