ইউজিসির আশ্বাসের পরও ক্লাস-পরীক্ষা বর্জন থেকে ফিরবেন না মেরিটাইম শিক্ষার্থীরা

১৪ জানুয়ারি ২০২৫, ০৫:৩৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন ইউজিসি সদস্যরা

শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন ইউজিসি সদস্যরা © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন, সেমিস্টার ফি কমানো ও স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জানুয়ারি) তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবন ঘেরাও করে শহীদ শাহাবুদ্দীন রোডে অবরোধ কর্মসূচি পালন করেন। ইউজিসি তাদের দাবির প্রতি মৌখিক আশ্বাস দিলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে শিক্ষার্থীরা ইউজিসি ভবনের সামনে এসে এই অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা শহীদ শাহাবুদ্দীন রোড অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা অবরোধের পর ইউজিসির প্রতিনিধিরা ৭ সদস্যের শিক্ষার্থী প্রতিনিধি দলের সাথে এক ঘণ্টাব্যাপী আলোচনায় বসেন।

এদিকে ইউজিসি চেয়ারম্যান দেশে না থাকায় শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি সব দাবির ব্যাপারে একাত্মতা পোষণ করে আগামী ২৬-৩০ জানুয়ারির মধ্যে বৈঠকে বসার আশ্বাস দেন। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

পরবর্তীতে ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং ইউজিসির অন্যান্য সদস্যদের সাথে কথা বলে আগামী ২০ জানুয়ারি বিকেল ৩ টায় বৈঠকের সিদ্ধান্ত দেন।

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে ইউজিসির অতিরিক্ত পরিচালক ড. মুহাম্মদ মহিবুল আহসান জানান, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কার্যক্রম চলমান রয়েছে। নাম পরিবর্তনের অগ্রগতি শীঘ্রই শিক্ষার্থী প্রতিনিধিদের জানিয়ে দেয়া হবে। এছাড়াও তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস ২০২৬ সালের জুলাই মাসের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এর জন্য সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি দ্রুত স্থায়ী ক্যাম্পাস সমস্যার সমাধান হবে।

এই সিদ্ধান্তে শিক্ষার্থীরা আপাতত আন্দোলন স্থগিত করলেও ২০ জানুয়ারি পর্যন্ত সকল ধরনের ক্লাস পরীক্ষা বর্জন করে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন তারা। 

এ বিষয়ে আন্দোলনকারী নেতৃবৃন্দের তালহা হাবিব দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমরা আগামী ২০ তারিখ বিশ্ববিদ্যালয় ও ইউজিসির সাথে আলোচনায় বসবো। এতদিন পর্যন্ত সকল ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। ২০ তারিখ আলোচনায় কোনো ফলপ্রসূ সমাধান না আসলে আমরা আবারও কর্মসূচি ঘোষণা করবো। আমরা আমাদের সংশোধিত সেমিস্টার ফি এই সেমিস্টার থেকেই বহাল চাই। 

লর্ডস টেস্টের মাঝেই ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার, তীব্র প…
  • ২৮ আগস্ট ২০২৬
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ২৮ আগস্ট ২০২৬
দুর্নীতির লাগাম টানতে পার্লামেন্ট অভিমুখে ইন্দোনেশিয়ার হাজা…
  • ২৮ আগস্ট ২০২৬
কার্বন বাজারে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরা…
  • ২৮ আগস্ট ২০২৬
আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
  • ২৮ আগস্ট ২০২৬
আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্…
  • ২৮ আগস্ট ২০২৬