যবিপ্রবির পিএনডি দপ্তরে নতুন পরিচালক, ইংরেজি বিভাগে নতুন চেয়ারম্যান 

১৪ জানুয়ারি ২০২৫, ০৩:৪১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩৯ PM
ড. মো. মোকলেচুর রহমান ও ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন

ড. মো. মোকলেচুর রহমান ও ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত (পিএনডি) দপ্তরের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোকলেচুর রহমান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ্ আল মামুন। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি। 

গত রবিবার (১২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মোকলেচুর রহমানকে ১২ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয়ের পিএনডি দপ্তরের পরিচালকের দায়িত্ব প্রদান করা হলো।

পৃথক আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. মুনিবুর রহমানের ওই বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বের মেয়াদ ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে শেষ হবে বিধায় ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে বিভাগের বর্তমান তিনজন সহযোগী অধ্যাপকদের মধ্যে ড. মো. আব্দুল্লাহ্ আল মামুনকে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ২০০৮-এর ২০ (৩) ধারা অনুযায়ী পরবর্তী ৩ (তিন) বছরের জন্য ইংরেজি বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হলো।

লর্ডস টেস্টের মাঝেই ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার, তীব্র প…
  • ২৮ আগস্ট ২০২৬
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ২৮ আগস্ট ২০২৬
দুর্নীতির লাগাম টানতে পার্লামেন্ট অভিমুখে ইন্দোনেশিয়ার হাজা…
  • ২৮ আগস্ট ২০২৬
কার্বন বাজারে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরা…
  • ২৮ আগস্ট ২০২৬
আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
  • ২৮ আগস্ট ২০২৬
আইইউবিতে নজরুলের তিন নাটকের ইংরেজি অনুবাদগ্রন্থের মোড়ক উন্…
  • ২৮ আগস্ট ২০২৬