রুয়েটের ভর্তি আবেদন শেষ হচ্ছে মঙ্গলবার

১১ জানুয়ারি ২০২৫, ০৯:২৮ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ২০২৪-২৫ সেশনের স্নাতক ভর্তির আবেদন আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) শেষ হবে। গত ৪ জানুয়ারি আবেদন প্রক্রিয়া শুরু হয়। এর আগে গত ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের বিষয়ে বিস্তারিত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে বি. এস. সি. ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের নিকট হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনপত্র আহবান করা যাচ্ছে।

আরও বলা হয়েছে, পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল এবং যন্ত্রকৌশল অনুষদসমূহে বিভিন্ন বিভাগে স্নাতক শ্রেণিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি-ইচ্ছুক বাংলাদেশি নাগরিকেরা আবেদন করতে পারবেন। এবার ১ হাজার ২৩৫ আসনে ভর্তি নেওয়া হবে।

আরো পড়ুন: রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে দাবি আদায়, অনুসন্ধান কমিটি গঠন

প্রাক-নির্বাচনী পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। চূড়ান্ত লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হবে ২০ ফেব্রুয়ারি। বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে-

779742a3-e6e1-444c-befe-0fa37cc95520

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
এডিবি-জাপান স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ জাপানে, করুন আবে…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence