রুয়েট ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১ জানুয়ারি ২০২৫, ০২:২১ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
নিহত শিক্ষার্থী

নিহত শিক্ষার্থী © টিডিসি সম্পাদিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।  

জানা যায়, শিক্ষার্থীর নাম মেহেদী হাসান। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তিনি রংপুরের। মেহেদী রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার এবেলা ছাত্রাবাসে থাকতেন।

এই বিষয়ে রুয়েট শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, মেহেদী ভাই আমার স্কুলের বড় ভাই, উনি আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য। ভাই খুব উৎফুল্ল মনের মানুষ, কিন্তু কেনো আত্মহত্যা করলো আমরা জানি না। বন্ধুর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই। সেখানে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও ফরেনসিক বিভাগের লোকজন দেখতে পাই।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬