রাবিপ্রবিতে নবনিযুক্ত উপাচার্যের যোগদান

১০ জানুয়ারি ২০২৫, ০৭:৪৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৬ PM
উপাচার্য প্রফেসর ড. মো: আতিয়ার রহমান

উপাচার্য প্রফেসর ড. মো: আতিয়ার রহমান © টিডিসি ছবি

রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে যোগদান করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স এর ডিন এবং ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি এর প্রফেসর ড. মো: আতিয়ার রহমান। 

যোগদানের পরে বিশ্ববিদ্যালয়ের দুইটি অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান। এসময় উপাচার্য তার নিজ দপ্তরে বিশ্ববিদ্যালয়ে চলমান একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ডের বিষয়ে বিভিন্ন বিভাগ ও দপ্তরের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন।

এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের আবাসিক হল পরিদর্শন করে হলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

উল্লেখ্য গতকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম. কাসেম স্বাক্ষরিত মহামান্য রাষ্ট্রপতি এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার (০৪) বছরের জন্য নিয়োগ করা হয়েছে।

মসজিদ পরিদর্শনে গিয়ে ইসলাম গ্রহণ করলেন অস্ট্রেলিয়ার ফুটবলার…
  • ১২ জুলাই ২০২৬
নবীনদের স্বপ্নযাত্রায় এডাস্টের বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃত…
  • ১২ জুলাই ২০২৬
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহ…
  • ১২ জুলাই ২০২৬
ফরিদপুরে বাস চাপায় নিহত ৫, একাধিক যানবাহনে আগুন
  • ১২ জুলাই ২০২৬
পিছিয়ে যেতে পারে ইংল্যান্ড-নরওয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচ
  • ১১ জুলাই ২০২৬
এডিবি-জাপান স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ জাপানে, করুন আবে…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence