রাজশাহীতে স্কুলভিত্তিক কম্পিউটার প্রোগ্রামিং কর্মশালা অনুষ্ঠিত

০৯ জানুয়ারি ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৪৯ PM
মনোয়ারা পারভীনকে শুভেচ্ছা স্মারক প্রদান

মনোয়ারা পারভীনকে শুভেচ্ছা স্মারক প্রদান © টিডিসি ফটো

রাজশাহীর রিভার ভিউ কালেক্টরেট স্কুলে ‘স্কুলভিত্তিক কম্পিউটার প্রোগ্রামিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালার পাশাপাশি অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী ও তরুণ শিক্ষার্থীর স্বেচ্ছাসেবামূলক প্লাটফর্ম ‘রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স’ (আরজেপি) এই কর্মশালা আয়োজন করে।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা মনোয়ারা পারভীন, রাজশাহী কলেজের সহকারী অধ্যাপক গৌতম সিংহ, অত্র স্কুলের সহকারী শিক্ষক মামুন অর রশীদ, আরজেপি প্রেসিডেন্ট তারেক আবরার ও পাবলিক রিলেশনস সেক্রেটারি ইশতিয়াক আহমদ আনান। কর্মশালা পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয় সিএসই শিক্ষার্থী মো. ইসফার হোসেন ও রুয়েট সিএসই শিক্ষার্থী ইমরান হাসান। 

অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রযুক্তির এ যুগে প্রোগ্রামিং শেখার বিকল্প নেই। ছোটবেলা থেকেই প্রোগ্রামিং শেখা শুরু করলে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখা সম্ভব। এ কাজে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা রাখা উচিত। 

শিক্ষার্থীদের মাঝে প্রোগ্রামিং ও বিশ্লেষণধর্মী দক্ষতা বৃদ্ধির জন্য আরজেপি’র এ ধরনের স্বেচ্ছাসেবী কাজ আরও বেশি দরকার বলে মত দেন বক্তারা। সমাপনী অনুষ্ঠানে রাজশাহী জুনিয়র প্রোগ্রামার্স এর পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষিকাকে শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়।

প্রসঙ্গত, আরজেপি’র উদ্যোগে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সহযোগিতায় রাজশাহীতে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হচ্ছে প্রোগ্রামিং কর্মশালা। এরই অংশ হিসেবে রিভার ভিউ কালেক্টরেট স্কুলে উক্ত আয়োজন সম্পন্ন হয়। কর্মশালা শেষে অনুষ্ঠিত কুইজের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আরজেপি হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবেন।

১৫ বছরের কিশোর জলাতঙ্ক থেকে সুস্থ, কীভাবে সম্ভব? জানালেন চি…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
  • ২৮ আগস্ট ২০২৬
আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশারাও
  • ২৮ আগস্ট ২০২৬
সেপ্টেম্বর-নভেম্বর দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামীলীগ…
  • ২৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ২৮ আগস্ট ২০২৬