শাবিপ্রবির হলে শিক্ষার্থীর ওপর হামলার চেষ্টা, তদন্ত কমিটি গঠন

০৯ জানুয়ারি ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫০ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শাহপরান হলে সংঘটিত ঘটনার সুষ্ঠু তদন্ত করে অপরাধের মাত্রা নির্ধারণপূর্বক শাস্তির সুপারিশ করতে তদন্ত কমিটি গঠন করেছেন প্রশাসন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির। 

তিনি বলেন, গত ৫ জানুয়ারি শাহপরান হলের ৪৩৬ নম্বর কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়াকে আহবায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান ও শাহপরাণ হল প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

অভিযুক্ত শেখ ফাকাব্বির সীন সমুদ্রবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি খুলনায় একটি হত্যা মামলার ২ নম্বর আসামি বলে জানিয়েছেন তার এলাকার কয়েকজন শিক্ষার্থী। জানা গেছে, শেখ ফাকাব্বির বিশ্ববিদ্যালয় সংলগ্ন আখালিয়া আবাসিক এলাকার একটি মেসে থাকেন।

আরো পড়ুন: সচিবালয়ের সামনে বাদ পড়া ক্যাডারদের অবস্থান, সভায় বসছেন কর্মকর্তারা

এ বিষয়ে হলের ৪৩৬ নাম্বার কক্ষের ভুক্তভোগী শিক্ষার্থী আমিরুল ইসলাম বলেন, ‘আমি ওইদিন রাত ৯টার দিকে টিউশন থেকে এসে রুমে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ ফাকাব্বির (অভিযুক্ত) আমার সঙ্গে কথা বলতে আসে। এর আগে তাকে আমি দেখিনি। তার পরনে ছিল শর্ট-প্যান্ট। আমি যখন তাকে জিজ্ঞেস করলাম তুমি কে? হুটহাট রুমে ঢুকে পড়েন।’

তিনি বলেন, ‘তখনই সে পকেট থেকে একটি ছুরি বের করে আমাকে মারার চেষ্টা করে এবং ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করে আমাকে বলে যে, দেখ আমি খুলনার শীর্ষ সন্ত্রাসী। পরে দৌঁড়ে কক্ষ থেকে বেরিয়ে আমি প্রক্টরকে ফোন দিয়ে জানাই।’

অভিজ্ঞতা ছাড়াই লংকাবাংলা ফাইন্যান্সে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
লর্ডস টেস্টের মাঝেই ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকার, তীব্র প…
  • ২৮ আগস্ট ২০২৬
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু
  • ২৮ আগস্ট ২০২৬
দুর্নীতির লাগাম টানতে পার্লামেন্ট অভিমুখে ইন্দোনেশিয়ার হাজা…
  • ২৮ আগস্ট ২০২৬
কার্বন বাজারে সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরা…
  • ২৮ আগস্ট ২০২৬
আত্মগোপনে থাকা সেই পিন্টু দাসসহ পরিবারের ৪ সদস্য আটক
  • ২৮ আগস্ট ২০২৬