ধূমপান করায় বিশ্ববিদ্যালয়ের হলে প্রবেশে নিষেধাজ্ঞা

০৭ জানুয়ারি ২০২৫, ০৮:৪১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাভাবিপ্রবি

মাভাবিপ্রবি © লোগো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) আবাসিক হলে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরিসংখ্যান বিভাগের এক শিক্ষার্থীকে হলের ত্রিসীমানায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে জানতে চাইলে হলের প্রভোস্ট ড. মো. আবু রাশেদ বলেন, শৃঙ্খলা ভঙ্গ বলতে আমরা হলের শৃঙ্খলাকেই বুঝি। এখন শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট কারণটি যদি উল্লেখ করতাম, তাহলে তা নোটিশে উল্লেখ করা হতো।

‘আমি আমার নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং সংশ্লিষ্ট বিভাগের সঙ্গেও আলোচনা করছি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।’

কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার দিন ওই শিক্ষার্থী ধূমপান করে হল থেকে বের হচ্ছিলেন, তখন এ ঘটনা হল প্রভোস্টের নজরে আসে। তৎক্ষণাৎ প্রভোস্ট তাকে ডেকে নিয়ে বিস্তারিত জানতে চান এবং পরবর্তীতে তার বিভাগ ও আইডি উল্লেখ করে শাস্তিমূলক নিষেধাজ্ঞা আরোপ করেন।

দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর মওকুফের অর্থ শিক্ষার গুণগত মান …
  • ১২ জুলাই ২০২৬
আগামী ২৪ ঘণ্টায় দেশের ১৯ জেলায় বজ্র ঝড়ের আভাস
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence