১৬ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে বশেমুরবিপ্রবি

০২ জানুয়ারি ২০২৫, ০৫:৪৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৯ PM

© ফাইল ছবি

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ১৬ দিনের শীতকালীন ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. আরিফুজ্জামান রাজীব স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে এ ছুটি। ছুটি শেষে আগামী ১৯ জানুয়ারি থেকে যথারীতি শুরু হবে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শীতকালীন ছুটি উপলক্ষ্যে আগামী ৩রা জানুয়ারি  থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত মোট ১৬ দিন বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা ৬টার পরে আবাসিক এলাকা, খেলার মাঠ, ছাত্রী হল, কফি হাউজে অবস্থান করা নিষেধ এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশে আইডি কার্ড প্রদর্শন করতে হবে। বহিরাগত প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং ছাত্রী হলগুলো সন্ধ্যা ৬টায় বন্ধ হবে।

এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
  • ২৮ আগস্ট ২০২৬
আইডিএলসি ফাইন্যান্সে চাকরি, আবেদন করতে পারবেন ফ্রেশারাও
  • ২৮ আগস্ট ২০২৬
সেপ্টেম্বর-নভেম্বর দেশকে অশান্ত করে ডিসেম্বর থেকে আওয়ামীলীগ…
  • ২৮ আগস্ট ২০২৬
ঝালকাঠিতে মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্রসহ যুবক আটক
  • ২৮ আগস্ট ২০২৬
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
  • ২৮ আগস্ট ২০২৬