অবকাঠামোকে পরিবেশবান্ধব করার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

১৯ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ PM
চুয়েটের কর্মশালায় বক্তব্য রাখছেন ইউজিসির চেয়ারম্যান

চুয়েটের কর্মশালায় বক্তব্য রাখছেন ইউজিসির চেয়ারম্যান © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ বুধবার ৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ২০১৮ (আইসিএসিই) শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইউজিসির চেয়ারম্যান বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, বিশ্বের এ অংশের সিভিল ইঞ্জিনিয়ারবৃন্দ ছিলেন সাধারণ জনগণ। যারা তাদের বসতবাড়ি ও দৈনন্দিন সুযোগ-সুবিধাসমূহের নকশা ও নির্মাণ করেছিল যা শত শত বছর টিকে ছিল। এ প্রসঙ্গে প্রফেসর মান্নান বর্তমান সময়ের অবকাঠামোসমূহকে পরিবেশবান্ধব, কার্যকরী এবং সাশ্রয়ী হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রফিকুল আলম। জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে আগত বক্তাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করছে।

ট্যাগ: ইউজিসি
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬