শীতকালীন ছুটি শেষে আজ খুলছে পবিপ্রবি

২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৪ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৬ PM
টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

টুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

শীতকালীন এবং বড়দিনের ৯ দিনের ছুটি শেষে আজ রবিবার (২৯ ডিসেম্বর) পুনরায় খুলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স।

তিনি বলেন, ‘শনিবার পবিপ্রবির শীতকালীন বন্ধ শেষ হচ্ছে এবং রবিবার থেকে প্রশাসনিক, একাডেমিক, ক্লাস এবং পরীক্ষাসহ সকল কার্যক্রম পুরোদমে শুরু হবে।’

এছাড়াও গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রেজিস্টার অধ্যাপক মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ‘করোনাকালীন শিক্ষার্থীদের যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে উক্ত ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর থেকে ক্লাস কার্যক্রমসহ সকল অফিসসমূহ যথারীতি চালু থাকবে।’

ছুটি শেষ হওয়ায় ইতোমধ্যে আবাসিক হলগুলোতে ফিরে এসে ক্লাস ও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ছাত্র-ছাত্রীরা। নয় দিনের ছুটির পর বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।

চমক নেই আর্জেন্টিনার একাদশে, আছেন কারা?
  • ১২ জুলাই ২০২৬
অশ্রুসিক্ত নরওয়ে, ইতিহাসের আরেক সেমিফাইনালে ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
ইংল্যান্ডের পেনাল্টি বাতিল
  • ১২ জুলাই ২০২৬
বেলিংহ্যামের দ্বিতীয় গোলে এগিয়ে ইংল্যান্ড
  • ১২ জুলাই ২০২৬
অতিরিক্ত সময়ে গড়াল ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence