শীতকালীন ছুটি শেষে রবিবার খুলছে পবিপ্রবি

২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৮ PM
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

শীতকালীন এবং যিশু খ্রিষ্টের জন্মদিনের (বড়দিন) ৯ দিনের ছুটি শেষে রবিবার (২৯ ডিসেম্বর) পুনরায় খুলছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। বিষয়টি  নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ ইমাদুল হক প্রিন্স।

তিনি বলেন, ‘শনিবার পবিপ্রবির শীতকালীন বন্ধ শেষ হচ্ছে এবং রবিবার থেকে প্রশাসনিক, একাডেমিক, ক্লাস এবং পরীক্ষাসহ সকল কার্যক্রম পুরোদমে শুরু হবে।’

এছাড়াও বৃহস্পতিবার রেজিস্টার অধ্যাপক মো. আব্দুল লতিফ স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, ‘করোনাকালীন শিক্ষার্থীদের যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে উক্ত ক্ষতি পুষিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ২৯ ডিসেম্বর থেকে ক্লাস কার্যক্রমসহ সকল অফিসসমূহ যথারীতি চালু থাকবে।’

ছুটি শেষ হওয়ায় ইতোমধ্যে আবাসিক হলগুলোতে ফিরে এসে ক্লাস ও পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে ছাত্র-ছাত্রীরা। নয় দিনের ছুটির পর বিশ্ববিদ্যালয় ফিরে পেয়েছে তার চিরচেনা প্রাণচাঞ্চল্য।

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের
  • ২৮ আগস্ট ২০২৬
জুমার নামাজে শেষ বৈঠক পেলে করণীয় কী, সওয়াব পাওয়া যাবে কি?
  • ২৮ আগস্ট ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে মা…
  • ২৮ আগস্ট ২০২৬
জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬