‘যারা ছোট কাজ করে তাদের তুই বলি’—এটা মানবাধিকার লঙ্ঘন

২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

© টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের আয়োজনে ‘সহিংসতা, নিপীড়ন ও ভয়: বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের একটি ধারাবাহিকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় অ্যাকাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। সেমিনারে অংশগ্রহণ করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এর এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন ড. মো. ইশতিয়াক আহমেদ তালুকদার। বিষয়ভিত্তিক উপস্থাপনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. বশির উদ্দিন আহমেদ ও গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর এইচআর ও অ্যাডমিনের সহকারী পরিচালক সামছুল আরেফিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. উমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রুকসানা সিদ্দীকা।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রম অধিকার সংস্কার কমিশনের প্রধান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, এমন এক কাঠামো তৈরি হয়েছে আমাদের সমাজে, উপরের কাঠামোতে যারা আছে তাদের সমীহ করতে হবে, তাদের লঙ্ঘন মেনে নিতে হবে। এগুলোর প্রতিবাদ করা যাবে না, এমন সংস্কৃতি তৈরি হয়েছে। নব্বই এর আগ থেকেই প্রতিবাদ না করতে করতে এমন পরিস্থিতির তৈরি হয়েছে, এর বিরুদ্ধে যে মানুষ উঠে দাড়িয়েছে এটাই বড় অর্জন। অনেক পেশায় মানুষের নাম পরিবর্তন হয়ে যায়, এগুলোই মানবাধিকার লঙ্ঘন। আমরা অবলীলায় যারা ছোট কাজ করে তাদের তুই বলি, এটা মানবাধিকার লঙ্ঘন। 

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের
  • ২৮ আগস্ট ২০২৬
জুমার নামাজে শেষ বৈঠক পেলে করণীয় কী, সওয়াব পাওয়া যাবে কি?
  • ২৮ আগস্ট ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
কক্সবাজারে হোটেলের বারে সংঘর্ষে যুবক নিহত, পুলিশ হেফাজতে মা…
  • ২৮ আগস্ট ২০২৬
জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬