বুটেক্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ৭ মার্চ

২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

© ফাইল ফটো

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) বিভিন্ন অনুষদের অধীনে ১১টি বিভাগে চার বছর মেয়াদি বি.এসসি. ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত একটি  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবে আগামী ১ জানুয়ারি সকাল ১০ টা হতে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি কিংবা সমমানের পরীক্ষায় জিপিএ ৫-এর মধ্যে ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ২০ এর মধ্যে সর্বমোট কমপক্ষে ১৮.৫০ গ্রেড পয়েন্ট থাকতে হবে। 

আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ১২ হাজার ৮০০ জন প্রার্থীদের তালিকা ২০ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১ হাজার টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২২ ফেব্রুয়ারি হতে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ মার্চ (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেখে সাড়ে ১১টা পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৩ মার্চ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। মোট ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে যার মধ্যে গণিতে ৬০ নম্বর, পদার্থবিজ্ঞানে ৬০ নম্বর, রসায়নে ৬০ নম্বর এবং ইংরেজি বিষয়ে ২০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মেধা তালিকার ভিত্তিতে সর্বোচ্চ ৩ হাজার শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৪০ শতাংশের কম নম্বর প্রাপ্তদের মেধাতালিকা প্রকাশ করা হবে না, তাদের অকৃতকার্য হিসেবে গণ্য করা হবে।

প্রসঙ্গত, এবারের শিক্ষাবর্ষে মোট ১১টি বিভাগে ৬৪০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে। অন্যদিকে টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেনেন্স, ডাইজ অ্যান্ড কেমিকেল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগগুলোতে আসন রয়েছে ৪০টি করে।

৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ট্রাভেল মার্ট
  • ১২ জুলাই ২০২৬
ঢাবির আট বিভাগ তিনটি করার প্রস্তাব থেকে সরল প্রশাসন
  • ১২ জুলাই ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের
  • ১২ জুলাই ২০২৬
ছয় মাসে দেশে সড়কে প্রাণ হারিয়েছেন ৩৬০ শিক্ষার্থী
  • ১২ জুলাই ২০২৬
সাইরেন বাহরাইনে, কাতারে সর্বোচ্চ সতর্কতা-সবাইকে ঘরে থাকার ন…
  • ১২ জুলাই ২০২৬
কক্সবাজারে পাহাড়ধসে মাটিচাপা পড়ে গৃহবধূর মৃত্যু
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence