বিশ্ববিদ্যালয় পরিচালনায় অংশীজনদের সহায়তা চাইলেন চাঁবিপ্রবি উপাচার্য  

১৯ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM
চাঁবিপ্রবিতে 'বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয়' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চাঁবিপ্রবিতে 'বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয়' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। © টিডিসি ফটো

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চাঁবিপ্রবি) ‘বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যাসমূহ অবহিতকরণ এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় করণীয়’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের শিক্ষক সুষ্মিতা করের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসের ভবন-২ এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সকল গণমাধ্যমকর্মী।  

সভায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান মো. বাইজীদ আহম্মেদ রনি। তিনি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য ভূমি অধিগ্রহণ, ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক অস্থায়ী হল ভাড়া গ্রহণসহ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, 'এই বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে দুর্নীতিমুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজন। তাই, আমি কখনো দুর্নীতি করবো না ও দুর্নীতিকে প্রশয়ও দেব না। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন।'

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত বলেন, 'এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের গড়ে তুলতে আমাদের মিডিয়া পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।'

উল্লেখ্য, সভায় উপস্থিত গণমাধ্যমকর্মীরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যা সমাধানে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে ফিরে যাওয়ার তাগিদ দেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য বেশকিছু এলাকার জমির নাম উল্লেখ করে এগুলোর সম্ভাব্যতা যাচাইয়ে উপাচার্যকে পরামর্শ দেন।

৮৯ বছরে না ফেরার দেশে নরওয়ের রাজা হারাল্ড 
  • ২৮ আগস্ট ২০২৬
ব্র্যাকে চাকরি, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা
  • ২৮ আগস্ট ২০২৬
বিডিজবসে চাকরি, আবেদন করতে পারবেন শুধু নারীরা
  • ২৮ আগস্ট ২০২৬
নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬