চুয়েটের স্থাপত্য বিভাগে প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত  

১৮ ডিসেম্বর ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৭ PM

© সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্থাপত্য বিভাগের অনুষ্ঠিত হলো 1st National Conference on Resilient Architecture Towards Sustainable Bangladesh (NCRATSB-2024)। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০ টায় চুয়েটের একাডেমিক কাউন্সিল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

স্থাপত্য বিভাগের প্রভাষক সাদিয়া ইবনাত রাইছার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্মেলনের আহ্বায়ক ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. সজল চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সম্মেলনটির সহ-আহ্বায়ক স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক  রিজওয়ানা ইসলাম। 

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন, চুয়েটের উপাচার্য  অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান। 

একদিনের এ সম্মেলনে ৫০টির অধিক গবেষণাপত্র থেকে বাছাই করে ১৫ টি গবেষণারপত্র সম্মেলনের জন্য নির্বাচন করা হয়। মোট দুইটি সেশনে এই গবেষণাপত্রসমূহ উপস্থাপন করা হয়। এছাড়াও এতে ছিলো ৪টি মূল প্রবন্ধ ও ১ আমন্ত্রিত প্রবন্ধ। 

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. খন্দকার সাব্বির আহমেদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ডিজাইন এর ডীন অধ্যাপক ড. আবু সায়েদ মোঃ আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের অধ্যাপক ড. মোঃ আখতার মাহমুদ ও ব্রাক এর ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তাপস রঞ্জন চক্রবর্তী এবং আমন্ত্রিত প্রবন্ধ উপস্থাপক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আশিকুর রহমান জোয়ার্দার।

সম্মেলনে চুয়েটের উপাচার্য  অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রতিকার, বিশেষত আমাদের দেশের প্রেক্ষাপটে, স্থাপত্যখাতে উদ্ভাবনী সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে দেশের স্থাপত্য খাতকে বিশ্বের উন্নত দেশগুলোর সাথে প্রতিযোগিতার যোগ্য করে তুলতে হবে। 

স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডীন অধ্যাপক ড. মুহাম্মদ রাশিদুল হাসান বলেন, নগরায়ণের প্রভাবে আমাদের পরিবেশ ও স্থাপত্যের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। বাংলাদেশের স্থাপত্যের ক্ষেত্রে পরিবেশগত এবং সামাজিক দায়িত্বের মধ্যে সমন্বয় সাধন করা অত্যন্ত প্রয়োজন। 

স্থাপত্য বিভাগের ১ম জাতীয় সম্মেলনে চুয়েট, বুয়েট, রুয়েট, কুয়েট, খুলনা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্রাক ইউনিভার্সিটি, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, স্কলার্স ও গবেষকগণ অংশ গ্রহণ করেন।

ট্যাগ: চুয়েট
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‌‘কৃত্রিম বুদ্ধিমত্…
  • ১২ জুলাই ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল
  • ১২ জুলাই ২০২৬
নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা, কী আছ…
  • ১২ জুলাই ২০২৬
জাতীয় গবেষণা রিপোজিটরি: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা সং…
  • ১২ জুলাই ২০২৬
১০ জনের বিরুদ্ধে ১২০ মিনিট খেলে জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা
  • ১২ জুলাই ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিলের সম্ভাব্য সময় নির্ধারণ স্থায়ী কমিটি…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence