হাবিপ্রবির ৭০ লাখ টাকার বঙ্গবন্ধু ম্যুরাল এখন ‘পুকি চত্বর’

১৮ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
পুকি চত্বর

পুকি চত্বর © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ৭০ লাখ ব্যয়ে বঙ্গবন্ধু ম্যুরাল তৈরি হলেও উদ্বোধনের আগেই পট পরিবর্তন হয় আওয়ামী লীগ সরকারের। ফলে ম্যুরালে থাকা সব শিল্পকর্ম কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। এ কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সেটি এখন পুকি চত্বর হিসেবে পরিচিত পাচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৩ সালের জুন মাসে ম্যুরালটির নির্মাণকাজ শুরু হয়েছিল।  ভাষা আন্দোলন, ৬ দফা এবং মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে নির্মাণ করা হয়েছিল এই ‘বঙ্গবন্ধু ম্যুরাল’। এ বছর জুলাই মাসে নির্মাণকাজ শেষ হওয়ার পর গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের হয়। ফলে আর উদ্বোধন করা হয়নি তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামানের সময়ে। বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ ভবনের সামনের গোল চত্বরে এই স্থাপনাটি নির্মাণ করা হয়।

শিক্ষার্থীরা জানায়, টিএসসির সামনের রাস্তার অবস্থা খুবই খারাপ একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে, বাস স্ট্যান্ড থেকে প্রশাসনিক ভবন, সেন্ট্রাল মসজিদ ও হলগুলোতে যাওয়ার রাস্তার অবস্থাও করুণ, টিএসসির জায়গা সংকটসহ আরও অনেক সমস্যা রয়েছে। এসব সমস্যার কথা বললেই আমাদের বলা হতো বাজেট নাই, টাকা নাই। কিন্তু ম্যুরাল বানাতে ঠিকই বাজেট ছিল। এটা অপচয় ছাড়া আর কিছুই না। এই ম্যুরালে জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের আত্মত্যাগ ফুটিয়ে তোলার দাবি জানান তারা। 

বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. তরিকুল ইসলাম বলেন, বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন ম্যুরাল নিয়ে এখনো কিছু জানায়নি। বর্তমান প্রশাসন যা করতে বলবে তাই করা হবে।

বিশ্ববিদ্যালয়ের প্লানিং, ডেভেলপমেন্ট এন্ড ওয়ার্কস শাখার পরিচালক প্রফেসর ড. মনিরুজ্জামান বাহাদুর বলেন, এখনো স্থাপনাটি নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করে তাদের মতামত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নোট-‘পুকি (Pookie) হল স্নেহের একটি শব্দ, যা সুন্দর কিছু বর্ণনা করে। মধু, প্রিয়তমা এবং প্রিয়তমের মতোই, শব্দটি হল একটি চতুর ডাকনাম— যা কিছু লোক কিছু বা কাউকে দিতে পারে যাকে তারা খুব চতুর এবং সুন্দর বলে মনে করে।

নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬
এনএসইউতে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
  • ২৮ আগস্ট ২০২৬
 অ্যাসোসিয়েট অফিসার পদে অ্যাকশনএইডে চাকরির সুযোগ 
  • ২৮ আগস্ট ২০২৬
ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬