মাভাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
বিজয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে র‌্যালি বের করা হয়

বিজয় দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে র‌্যালি বের করা হয় © ফাইল ছবি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। 

এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের নেতৃত্বে র‌্যালি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তিনি প্রথমে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শহীদদের স্মরণে ‘প্রত্যয়-৭১’ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন হল, বিভাগ, অফিসার্স অ্যাসোসিয়েশন, ৩য় শ্রেণি কর্মচারী সমিতি, ৪র্থ শ্রেণি কর্মচারী সমিতি, বাঁধন, ধ্রুবতারা, সাহিত্য সংসদ, ক্যারিয়ার ক্লাব, বিজ্ঞান ক্লাবসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়-৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরো পড়ুন: জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা

অন্য কর্মসূচির মধ্যে শিশুদের চিত্রাংকন ও বিস্কুট দৌড়, ছাত্র বনাম শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ভলিবল প্রতিযোগিতা, ছাত্রী, শিক্ষিকা, মহিলা কর্মকর্তা ও কর্মচারী পিলো পাসিং খেলা, গোবিন্দ মন্দিরে বিশেষ প্রার্থনা, বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে হলসমূহে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। 

সব কর্মসূচিতে অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‌‘কৃত্রিম বুদ্ধিমত্…
  • ১২ জুলাই ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল
  • ১২ জুলাই ২০২৬
নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা, কী আছ…
  • ১২ জুলাই ২০২৬
জাতীয় গবেষণা রিপোজিটরি: বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে গবেষণা সং…
  • ১২ জুলাই ২০২৬
১০ জনের বিরুদ্ধে ১২০ মিনিট খেলে জয় পেল বিশ্ব চ্যাম্পিয়নরা
  • ১২ জুলাই ২০২৬
বিএনপির জাতীয় কাউন্সিলের সম্ভাব্য সময় নির্ধারণ স্থায়ী কমিটি…
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence