শাবিপ্রবিতে ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০৩ PM
‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক সেমিনারে বক্তারা

‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক সেমিনারে বক্তারা © টিডিসি

স্নাতক শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে ধারণা ও দিকনির্দেশনা দিয়ে সুসংগঠিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইন্জিনিয়ারিং বিভাগ (আইপিই) ও সাইপিয়ার উদ্যোগে এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মাহামুদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম। এ সময় আরও উপস্থিত ছিলেন আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ, অধ্যাপক ড. মোছা নাছিমা বেগম, অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, সহযোগী অধ্যাপক চৌধুরী মো লুতফুর রহমান, শান্তা সাহা, সহকারী অধ্যাপক মেহেদী হাসান কিবরিয়া, প্রভাষক জাহেদুল আলম, প্রীতিদীপ্ত পাল চৌধুরী, সিফাত রহমান, ফারহানা মাহবুব ও পার্থ সারথি ভৌমিক।

সেমিনারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করীম বলেন, ‘ক্যারিয়ার সচেতন করতে এই সেমিনারটি শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দনীয়, মানানসই  ক্যারিয়ার সিলেকশনে করতে পারবে সহজেই।’

সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন টেক জায়ান্ট টেসলার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তৌফিক রহমান। তিনি দেশে, দেশের বাহিরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কিভাবে সফল হওয়া যায় সে  বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য 
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে পে-স্কেল, সেপ্টেম্বরেই কার্যকর
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে সুখবর
  • ২৮ আগস্ট ২০২৬
বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে-স্কেলের গেজেট  
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
  • ২৮ আগস্ট ২০২৬