চিপ ডিজাইন প্রতিযোগিতায় বুয়েটকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন রুয়েট

১২ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
চিপ ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় রুয়েট

চিপ ডিজাইন প্রতিযোগিতায় দ্বিতীয় রুয়েট © টিডিসি ফটো

চিপ ডিজাইন প্রতিযোগিতায় ভিএলসিথন ২.০ এ চ্যাম্পিয়ন  হয়েছে  রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) টিম ‘রুয়েট ডিজিটাল ডাইনামোস’ (RUET DIGITAL DYNAMOS), প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান দখল করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিম ‘আসকি’ (ASCII) এবং তৃতীয় হয় রুয়েট এরই আরেক টিম ‘রুয়েট থ্রি ইডিয়ট ‘ (RUET 3idIOTs)।

আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশের শীর্ষ স্থানীয় চিপ ডিজাইনিং প্রতিষ্ঠান উলকাসেমি এর উদ্যোগে আয়োজিত ভিএলসিথন ২.০ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।

গত জুলাই সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৮০ টিরও বেশি টিম নিয়ে প্রতিযোগিতার প্রিলিমিনারি পর্ব অনুষ্ঠিত হয় এবং ২০ টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। ২০ সেপ্টেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনভর প্রতিযোগিতায় অংশ নেন। এর মধ্যে প্রথম স্থান অর্জন করা রুয়েট টিমকে ৭৫ হাজার  টাকার চেক, দ্বিতীয় স্থান অর্জন করা বুয়েট টিমকে ৫০ হাজার টাকার চেক এবং তৃতীয় স্থান অর্জন করা রুয়েট টিম কে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।

‘রুয়েট ডিজিটাল ডাইনামোস’ (RUET DIGITAL DYNAMOS) টিমের সদস্যরা হলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের  সৈয়দ সিফাত ই রহমান ও একই বিভাগের একই শিক্ষাবর্ষে শাহরিয়ার রিজভী ও মো. জোবায়ের আবেদিন। রুয়েটের টিমগুলোর সার্বিক তত্ত্বাবধান ও মেন্টর হিসেবে ছিলেন রুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক নাহিন উল সাদাত।

আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। এসময় উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল হক, উলকাসেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। 

উল্লেখ্য, উলকাসেমি (Ulkasemi) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় চিপ ডিজাইন কোম্পানি, যা সেমিকন্ডাক্টর ডিজাইন এবং ভিএলএসআই (VLSI) প্রযুক্তিতে দক্ষতা প্রদর্শন করে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অ্যাপল ও গুগলের মতো বিখ্যাত কোম্পানিসহ ২৫টি প্রতিষ্ঠানকে চিপ ডিজাইনিংয়ে সহায়তা দিচ্ছে বাংলাদেশের উলকাসেমি। কোম্পানির সদর দপ্তর যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে (সিলিকন ভ্যালি)। উদ্ভাবনী চিপ ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিং সেবার মাধ্যমে তারা গ্রাহকদের সাশ্রয়ী এবং কার্যকর সমাধান প্রদান করে।

৮৯ বছরে না ফেরার দেশে নরওয়ের রাজা হারাল্ড 
  • ২৮ আগস্ট ২০২৬
ব্র্যাকে চাকরি, বেতন ছাড়াও থাকছে নানা সুবিধা
  • ২৮ আগস্ট ২০২৬
বিডিজবসে চাকরি, আবেদন করতে পারবেন শুধু নারীরা
  • ২৮ আগস্ট ২০২৬
নবম পে-স্কেল থেকে বঞ্চিত করলে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন— শ…
  • ২৮ আগস্ট ২০২৬
ইন্টার মায়ামির নতুন কোচ কে এই গনজালেজ
  • ২৮ আগস্ট ২০২৬
একসঙ্গে খাবার গ্রহণ কমায় ডিপ্রেশনের ঝুঁকি, বলছে গবেষণা
  • ২৮ আগস্ট ২০২৬