চুয়েটে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আসন ৯২০

১২ ডিসেম্বর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৪ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিজ্ঞপ্তি © টিডিসি সম্পাদিত

২০২৪-২৫ শিক্ষাবর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক লেভেল-০১ কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে আবেদনপত্র নেওয়া শুরু হবে ০৫ জানুয়ারী (রবিবার), সকাল ৯টায়। আবেদন শেষ হবে ১৮ জানুয়ারী (শনিবার) রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদন ফি প্রদান শেষ ১৯ জানুয়ারী (রবিবার) বিকাল ৫টা পর্যন্ত।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও নামের তালিকা প্রকাশ ২৩ জানুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫ টায়। প্রবেশপত্র ডাউনলোড শুরু ২৭ জানুয়ারী (সোমবার), সকাল ১০ টা থেকে ০১ ফেব্রুয়ারী ২০২৫ (শনিবার) পর্যন্ত।

প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২১ ইং অথবা ২০২২ ইং সালের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।

প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা শিক্ষা বোর্ড/কারিগরি শিক্ষা বোর্ড থেকে ২০২৪ ইং সালে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক/আলিম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট কমপক্ষে ১৪.০০ এবং ইংরেজী বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৩.৫০ পেতে হবে। ইংরেজী ভার্সন/বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে উক্ত বিষয়সমূহে সমতুল্য গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির জন্য সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

প্রার্থীকে GCE 'O' এবং GCE 'A' লেভেল উত্তীর্ণ হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য GCE 'O' লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ে আলাদাভাবে 'A' গ্রেড পেতে হবে। প্রার্থীকে ২০২৩ ইং সালের নভেম্বর বা তার পরে GCE 'A' লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে এবং GCE 'A' লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে 'A' গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে GCE 'A' লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে 'B' গ্রেড পেতে হবে।

কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যয়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২৪ ইং সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর ক্ষেত্রে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজী বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে। সংশ্লিষ্ট প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% নম্বর বা সমমানের গ্রেড পেতে হবে।

সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজী বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ২০,০০০ (বিশ হাজার) যোগ্য প্রার্থীকে (ভর্তি নির্দেশিকায় ভর্তি পরীক্ষার যোগ্য প্রার্থী নির্ধারণ অনুযায়ী) ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।

ন্যূনতম যোগ্যতা পূরণ সাপেক্ষে GCE 'O' লেভেল/GCE 'A' লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল সঠিক আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহনের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

আবেদন করার পদ্ধতি:
ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (https://admissioncuet.ac.bd) এ প্রদত্ত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তি পরীক্ষার ফি (সার্ভিস চার্জ বাদে) প্রদান করে আবেদন Submit করতে হবে।

ছাত্রকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন, ছাত্রসহ ভারপ্রাপ্ত প্রধা…
  • ১২ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের
  • ১২ জুলাই ২০২৬
টানা ৯ ম্যাচ পর বিশ্বকাপে গোলহীন মেসি, গোল্ডেন বুটের লড়াই এ…
  • ১২ জুলাই ২০২৬
বন্যা ও পাহাড়ধসে ৭ জেলায় ৪৪ জনের মৃত্যু
  • ১২ জুলাই ২০২৬
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‌‘কৃত্রিম বুদ্ধিমত্…
  • ১২ জুলাই ২০২৬
ফিফা র‍্যাঙ্কিংয়ের প্রথম চার দল খেলবে সেমিফাইনাল
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence