বশেমুরবিপ্রবি শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীর মানসিক হেনস্তার অভিযোগ

১১ ডিসেম্বর ২০২৪, ০৬:৩১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
অভিযুক্ত শিক্ষক ও অভিযোগপত্র

অভিযুক্ত শিক্ষক ও অভিযোগপত্র © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের শিক্ষক ড. আসলামের বিরুদ্ধে শিক্ষার্থীর বাবা-মাকে বেয়াদব সহ বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ, সার্টিফিকেট নিতে দিবে না বলে হুমকি দেওয়া, নিয়মিত অপমান করা সহ বিভিন্ন মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার নিজ বিভাগের এক শিক্ষার্থী একাধিক অভিযোগ দায়ের  করেছেন। 

আজ বুধবার (১১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর অভিযোগপত্রে তিনি এ অভিযোগ জানান। 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম রিমন হোসাইন ইমন। তিনি বিএমবি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শিক্ষক কর্তৃক হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেন এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। শুধু নিজ বিভাগেই না, অন্য বিভাগে ক্লাস নিতে গিয়েও তিনি শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার করেন বলে জানা গেছে।

অভিযোগ পত্রে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট শিক্ষক তাকে বিভিন্ন সময় অবমাননাকর মন্তব্য করেন এবং পরীক্ষার প্রস্তুতির সময় নানা বাধা সৃষ্টি করেন। এর ফলে তার মানসিক চাপ বেড়েছে এবং পড়াশোনার ক্ষতি হচ্ছে। শিক্ষার্থী দাবি করেন, এমন আচরণ তার জন্য অপমানজনক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

ভুক্তভোগী প্রক্টর বরাবর লিখিত আবেদনে জানান, শিক্ষকের এই আচরণে আমার পড়াশোনা এবং দৈনন্দিন জীবন বিপর্যস্ত। আমি অনতিবিলম্বে এই শিক্ষকের হেনস্তা থেকে মুক্তি চাই। আবেদনপত্রে তিনি তার বক্তব্যের সপক্ষে প্রমাণ হিসেবে বিভিন্ন ঘটনার উল্লেখ করেন এবং দ্রুত সমস্যার সমাধানের অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ড. আসলাম বলেন, ‘ওই শিক্ষার্থীর অভিযোগ বানোয়াট ও ভিত্তিহীন। ওই শিক্ষার্থী নকলবাজ। আমি ওর সাথে খারাপ ব্যবহার করি নি যেমনটা বলা হচ্ছে।’

এ সময় গালির অডিও রেকর্ড আছে জানানো হলে তিনি বলেন, ‘আমাকে বারবার অনৈতিক প্রস্তাব দিয়েছে। ক্লাস না করেও পরীক্ষা দিতে চেয়েছে। এসব কারণে বারবার আসায় আমি হয়ত উত্তেজিত ছিলাম।’

তবে বাবা মা তুলে গালির বিষয়ে বারবার প্রসঙ্গ এড়ানোর চেষ্টা করেন এ শিক্ষক।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close