৩০০ দলকে হারিয়ে আইসিপিসিতে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

০৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫১ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২১ PM
শাবিপ্রবির সাস্ট ফ্যানাটিকস দল

শাবিপ্রবির সাস্ট ফ্যানাটিকস দল © টিডিসি

বিশ্বের বৃহত্তম ও জনপ্রিয় প্রোগ্রামিং প্রতিযোগিতা ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্টে (আইসিপিসি) এশিয়া ওয়েস্ট কন্টিনেন্ট ফাইনালে তিনশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ‘সাস্ট ফ্যানাটিকস’। 

শনিবার (৭ ডিসেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সাস্ট ফ্যানাটিকস ৭টি সমস্যার সমাধান করে এ গৌরব অর্জন করে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনশ দল অংশগ্রহণ করেছিল।

ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আইসিপিসি আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৪ দেশের সব বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।

আরও পড়ুন: এবার প্রকাশ্যে এলো শাবিপ্রবি ছাত্রশিবির, উপাচার্যকে দিল ৫২ দফা প্রস্তাব

চ্যাম্পিয়ন সাস্ট ফ্যানাটিকস দলের সদস্যরা হলেন মোজাদ্দেদে আলফেহ সানী, মুহাম্মদ নাজমুল হাসান নাঈম, আবু কাওসার মো. গোলাম সারওয়ার। দলের তত্ত্বাবধায়ক হিসেবে ছিলেন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক এ কে এম ফখরুল হোসেন। আসন্ন আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অন্যান্য আন্তর্জাতিক দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সাস্ট ফ্যানাটিকস।

উল্লেখ্য, আইসিপিসি হলো প্রোগ্রামিং জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট। বিশ্বের বিভিন্ন দেশের সেরা সেরা দল আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালে অংশগ্রহণ করে।

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য 
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে পে-স্কেল, সেপ্টেম্বরেই কার্যকর
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে সুখবর
  • ২৮ আগস্ট ২০২৬
বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে-স্কেলের গেজেট  
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
  • ২৮ আগস্ট ২০২৬