বশেমুরবিপ্রবির নতুন রেজিস্ট্রার এনামউজ্জামান

০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৫ PM
মো. এনামউজ্জামান ও বশেমুরবিপ্রবি লোগো

মো. এনামউজ্জামান ও বশেমুরবিপ্রবি লোগো © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. এনামউজ্জামান। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্টার মুরাদ হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. এনামউজ্জামানকে অস্থায়ী ভিত্তিতে বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, উপরেজিস্ট্রার মুরাদ হোসেন কে সব দায়িত্ব নবনিযুক্ত রেজিস্ট্রারকে বুঝিয়ে দেওয়ার জন্য এবং নবনিযুক্ত রেজিস্ট্রারকে তার দায়িত্ব বুঝে নেয়ার অনুরোধ করা হয়। 

নবনিযুক্ত রেজিস্ট্রার এনামউজ্জামান বলেন, ‘সবাইকে অনেক ধন্যবাদ। আমি সবার কাছে সহযোগিতা চাই দায়িত্ব পালনের জন্য। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে চাই। আশা করি সবাই সহযোগিতা করবেন।’

গণতন্ত্রের প্রাণ হলো মতের বৈচিত্র্য: পাবিপ্রবি উপাচার্য 
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
সোমবার মন্ত্রিসভার বৈঠকে উঠছে পে-স্কেল, সেপ্টেম্বরেই কার্যকর
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ–ভারত সিরিজ নিয়ে সুখবর
  • ২৮ আগস্ট ২০২৬
বৃহস্পতিবারের মধ্যেই জারি হতে পারে পে-স্কেলের গেজেট  
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৯১ গ্রেপ্তার, মামলা ৩৯
  • ২৮ আগস্ট ২০২৬