চুয়েটে গণিত বিভাগের আয়োজনে শুরু হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন

০৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৭ PM
চুয়েট

চুয়েট © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) গণিত বিভাগের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ৩য় বারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক সম্মেলন।

“ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ম্যাথমেটিকাল অ্যানালাইসিস এন্ড অ্যাপ্লিকেশন ইন মডেলিং" শীর্ষক শিরোনামে আগামী ৫ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত তিনদিন ব্যাপী এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এ বছরের কনফারেন্সের প্রতিপাদ্য হচ্ছে “অ্যাপ্লিকেশন অফ ম্যাথমেটিক্স ফর এ সাসটেইনেবল ওয়ার্ল্ড।”

তিনদিনব্যাপী এবারের কনফারেন্সে বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জার্মানী, চেক রিপাবলিক, ভারত, ব্রাজিল, নেপালসহ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় একাডেমিশিয়ান, বিজ্ঞানী, গবেষক, স্কলারস, নীতি নির্ধারকগণ অংশ নেবেন। এতে ৮ টি কি-নোট, প্ল্যানারী প্রবন্ধ উপস্থাপনের কথা রয়েছে। আন্তর্জাতিক এই কনফারেন্সে বাইরের বিভিন্ন দেশ থেকে ২৫০টি রিসার্চ পেপার জমা পড়ে এবং ১২৫টি গৃহীত হয়।

এ বিষয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উক্ত সম্মেলনের সম্পাদক ও গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব টিডিসিকে বলেন, আন্তর্জাতিক এই সম্মেলনের  তৃতীয় আসর এবার বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে চুয়েটের গণিত বিভাগের উদ্যোগে যা আমাদের জন্য গর্বের। এই কনফারেন্সে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় সমূহের স্বনামধন্য গবেষক ও বিজ্ঞানী উপস্থিত থাকবেন।

তিনি আরো বলেন, এই কনফারেন্সের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বাংলাদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা প্রবন্ধ  গ্রহণ করা হয়েছে। চুয়েট থেকেও কিছু সংখ্যক গবেষণা প্রবন্ধ গ্রহণ হয়েছে যা আমাদের জন্য গর্বের।

আগামী ৫ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন কেপ টাউন বিশ্ববিদ্যালয় (ইউসিটি) এর বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক ড. ফ্রান্টিসেক স্টেপানেক। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এইচ. রাশেদুল হোসেন, ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. প্রীতি কুমার রায় এবং স্প্রিনজার ন্যাচার এর এক্সিকিউটিভ এডিটর মোহাম্মদ শামীম আহমেদ। 

উল্লেখ্য উক্ত সম্মেলনে  ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে সহযোগিতায় থাকবে বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথমেটিক্যাল বায়োলজি।

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগ…
  • ১২ জুলাই ২০২৬
মায়ের স্বপ্ন পূরণে পিএইচডি সম্পন্ন, ড. শাকিলের ব্যতিক্রমী …
  • ১২ জুলাই ২০২৬
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
  • ১২ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিপাতে ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence