রাবিপ্রবির ক্যাফেটেরিয়ার খাবারের মূল্যবৃদ্ধি, বিপাকে শিক্ষার্থীরা

০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
রাবিপ্রবির ক্যাফেটেরিয়া

রাবিপ্রবির ক্যাফেটেরিয়া © টিডিসি

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার পদত্যাগ করলে ভেঙে পড়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা। দীর্ঘসময় পরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও রাবিপ্রবির ক্যাফেটেরিয়ার হিসাব-নিকাশ হঠাৎই পাল্টে গেছে।

গণঅভ্যুত্থানের আগে যে খাবারের দাম শিক্ষার্থীদের নাগালে ছিল। প্রশাসনিক ব্যবস্থা না থাকায় তা বিনা কারণে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের পকেট কেটে বিশ্ববিদ্যালয়ের কাফেটেরিয়া কর্তৃপক্ষ নিজের খেয়াল খুশিমতো মূল্যতালিকা নির্ধারণ করছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। 

শিক্ষাপ্রতিষ্ঠানটির একমাত্র ক্যাফেটেরিয়ায় বিনা নোটিশে খাবারের  মূল্যব্রদ্ধিকে নেতিবাচকভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীরা। দ্রুত খাবারের দাম ও মান শিক্ষার্থীবান্ধব করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

RU Cantin

রাবিপ্রবির ক্যাফেটেরিয়ার খাবারের মূল্যতালিকা

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খাবারের দাম বাড়ানোয় শিক্ষার্থীরা নিরুপায় হয়ে কম খেয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এর আগে খাবারের দাম দাম ও মানের বিষয়ে প্রশাসনকে অভিযোগ করলে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করায় শিক্ষার্থীরা কিছুটা উপকৃত হয়েছিল। কিন্তু বর্তমানে ক্যাফেটেরিয়ার একচেটিয়া ব্যবসা ও প্রশাসনের অনুপস্থিতির কারণে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার বেঁধে দেওয়া দামের কাছে জিম্মি হয়ে পড়েছেন।

ক্যাফেটেরিয়ারের নতুন মূল্যতালিকায় প্রতিটি খাবারের দাম বাড়লেও মান ও পরিমাণ আগের চেয়েও কমেছে। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো ভাবনা নেই ক্যাফেটেরিয়ার কর্তৃপক্ষের। এ বিষয়ে কথা বলতে চাইলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

আরও পড়ুন: আন্দোলনের মুখে রাবিপ্রবির উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ

মূল্যবৃদ্ধি ও খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘ক্যাফেটেরিয়ায় খাবারের দাম বাড়লেও সে অনুযায়ী খাবারের মান সন্তোষজনক নয়। আগের তুলনায় হঠাৎ মূল্যবৃদ্ধির ফলে আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আশা করি মানসম্মত খাবার ও শিক্ষার্থীবান্ধব দাম নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।’

জরুরি অবস্থায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম দায়িত্বে থাকা ড.নিখিল চাকমা বলেন, ‘রাবিপ্রবির সঙ্গে ইতিমধ্যে ইউজিসির বাজেট টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা কাফেটেরিয়া বিষয়ে আলাদা কমিটি গঠন করেছি। আশা করছি, শিক্ষার্থীদের বিষয় বিবেচনা করে চলতি সপ্তাহের মধ্যে এই কমিটি আমাকে রিপোর্ট প্রদান করবে।’

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি নিয়ে যা বললেন শিক…
  • ১২ জুলাই ২০২৬
সবার প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পেতে সময় লাগবে তিন ঘণ্টা
  • ১২ জুলাই ২০২৬
হেলথ ফেস্টের আগে এনএসইউ পিএইচএসসির ৫ কিলোমিটার দৌড় প্রতিযোগ…
  • ১২ জুলাই ২০২৬
মায়ের স্বপ্ন পূরণে পিএইচডি সম্পন্ন, ড. শাকিলের ব্যতিক্রমী …
  • ১২ জুলাই ২০২৬
জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক
  • ১২ জুলাই ২০২৬
ভারী বৃষ্টিপাতে ঢাকা বোর্ডেও এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence