যবিপ্রবিতে নতুন তিন রিজেন্ট বোর্ড সদস্য নিয়োগ

২৮ নভেম্বর ২০২৪, ১০:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১২ PM
নার্গিস বেগম, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকার ও অধ্যাপক জামালুন্নেছা পিএইচডি

নার্গিস বেগম, অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকার ও অধ্যাপক জামালুন্নেছা পিএইচডি © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডে নতুন তিনজন সদস্যকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা আগামী তিন বছরের জন্য রিজেন্ট বোর্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১৮ (১) (ছ) এবং ১৮ (৩) ধারা অনুযায়ী উক্ত বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডে উক্ত বিশিষ্ট শিক্ষাবিদগণকে সদস্য হিসেবে ৩ (তিন) বছরের জন্য নির্দেশক্রমে মনোনয়ন প্রদান করা হল।

নতুন সদস্যরা হলেন, যশোর সরকারি সিটি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্গিস বেগম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরকার এবং আদ-দ্বীন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক জামালুন্নেছা পিএইচডি।

ট্যাগ: নিয়োগ
নতুন দায়িত্ব পেলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্য…
  • ২৮ আগস্ট ২০২৬
টঙ্গীতে হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ২৮ আগস্ট ২০২৬
মহাখালী থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার এক
  • ২৮ আগস্ট ২০২৬
হিমবাহ ধসে যেভাবে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, যা বলছেন বিজ্ঞ…
  • ২৮ আগস্ট ২০২৬
রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের মিছিল, আটক ১
  • ২৮ আগস্ট ২০২৬
সেচপাম্পের ঘর থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
  • ২৮ আগস্ট ২০২৬