যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন

০২ নভেম্বর ২০২৪, ০৩:১৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
যবিপ্রবিতে মেডিসিন অনুষদের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের  ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন করা হয়

যবিপ্রবিতে মেডিসিন অনুষদের ৪র্থ ব্যাচের শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন করা হয় © টিডিসি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৪র্থ ব্যাচ) শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে এই ইন্টার্নশিপ উদ্বোধন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৪৯ জন শিক্ষার্থী ১ বছরব্যাপী নিজ নিজ উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ইন্টার্ন ডাক্তার হয়ে কাজ করবেন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটির (সিভাসু) সাবেক উপাচার্য এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর প্রফেসর ডা. আবুসালেহ মাহফুজুল বারির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের আরভিএসএম ডা. প্রাণ গোপাল চক্রবর্তী।

আরও পড়ুন: যবিপ্রবিতে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মো. জিয়াউল আমীন বলেন, ‘এই সেক্টরে থিউরি পড়ার পাশাপাশি হাতে কলমে শিখতে ইন্টার্নিশিপ জরুরি। আমি আশাবাদী শিক্ষার্থীরা ভালোভাবে তাদের হাতের কাজ শিখবে এবং দেশে এবং বিদেশে এই ক্যাম্পাসের ভাবমূর্তি তুলে ধরবে।’

উল্লেখ্য, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেরিনারি মেডিসিন অনুষদটি ঝিনাইদহে অবস্থিত, যা আগে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ হিসেবে পরিচিত ছিল।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চলবে: জামায়াত আমির
  • ১৪ জুলাই ২০২৬
বান্দার আব্বাসে নতুন বিস্ফোরণ, সৌদি আরবের বিমানবন্দরেও হামল…
  • ১৪ জুলাই ২০২৬
দেশজুড়ে আরও টানা ৫ দিন অতি ভারী বৃষ্টির আভাস, বন্যা পরিস্থ…
  • ১৪ জুলাই ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ দেশের ২০ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন…
  • ১৪ জুলাই ২০২৬
রাজশাহীর সঙ্গে সারাদেশের সব বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্…
  • ১৩ জুলাই ২০২৬
গলায় ফাঁস নিয়ে পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির আত্মহত্যা
  • ১৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence