বুটেক্সে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব 

৩০ অক্টোবর ২০২৪, ০৪:১৭ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
বুটেক্সে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব-২০২৪

বুটেক্সে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব-২০২৪ © টিডিসি

‘এখনো আলো আসে, জানালা খোলা রাখি’ স্লোগান প্রতিপাদ্য করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শুক্রবার (১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় বিতর্ক উৎসব-২০২৪। এ উৎসবটি আয়োজন করছে বাংলাদেশ  টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব (বুটেক্সডিসি)।

দুই সেগমেন্টে বিভক্ত এই উৎসবে বাংলা সেগমেন্টে অংশ নেবে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মোট ৭৪টি দল এবং ইংরেজি সেগমেন্টে অংশ নেবে বিভিন্ন ক্লাবের মোট ৬৪টি দল। আন্তঃস্কুল-কলেজ পর্যায়, আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায় মিলিয়ে সর্বমোট ৬০ জন মূল বিচারক ও ১০০ জন আমন্ত্রিত বিচারক বিচারকার্যে অংশগ্রহণ করবেন। 

৯ নভেম্বর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধমে এই আয়োজন শেষ হবে, যা বুটেক্স অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, রেজিস্ট্রার কাবেরী মজুমদার, ছাত্রকল্যাণ পরিচালক ড. রিয়াজুল ইসলাম, বুটেক্স ডিবেটিং ক্লাবের প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা, বুটেক্সডিসি'র অ্যালামনাই, বিতার্কিক ও আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য ক্লাস বয়কটের ঘোষণা বুটেক্স শিক্ষার্থীদের

জাতীয় এই বিতর্ক উৎসব নিয়ে বুটেক্স ডিবেটিং ক্লাবের সভাপতি সাবিহা মুন তাহা তাঁদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘এবারের জাতীয় বিতর্ক উৎসবের মাধ্যমে আমরা আমাদের দৃষ্টিভঙ্গিকে শাণিত করব, যা আমাদের সবাইকে সমাজের প্রতি আরও দায়িত্বশীল করে তুলবে বলে আশা করি। কেননা বিতর্ক শুধুমাত্র যুক্তি প্রদর্শনের মঞ্চ নয়, বরং এটি আমাদের ভাবনা এবং দায়িত্ববোধকে প্রসারিত করে। সারা বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিতর্ক ক্লাব, বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে নিজেদের মাঝে যে মিথঃস্ক্রিয়া ও বন্ধুত্বের বন্ধন তৈরি করে এই ধারণার সাথে আমরা বিশ্বাস করি এবারের আয়োজনের মধ্য দিয়ে টেক্সটাইল কমিউনিটিসহ সারাদেশে বুটেক্সের আতিথেয়তার বিষয়টিও ফুটে উঠবে।’

সাধারণ সম্পাদক তানভীর হোসেন বলেন, ‘প্রতিযোগিতার পাশাপাশি চিন্তার প্রসার আর মেধার বিকাশ আমাদের লক্ষ্য। আমরা আশা করি, এই বিতর্ক উৎসব সবার মধ্যে সত্যের সন্ধানে সর্বদা সচেষ্ট থাকার জন্যে নিজেদের মনের জানালাগুলো সদা উন্মুক্ত রাখার প্রেরণা জুগাবে। এ ছাড়া আমরা বিশ্বাস করি বুটেক্স ডিবেটিং ক্লাব এই বিতর্ক উৎসবের মাধ্যমে সারা দেশে বুটেক্স এর নামকে তুলে ধরবে।’

ট্যাগ: বুটেক্স
প্রাথমিকে এক বিদ্যালয়ের ৫৩ পরীক্ষার্থীর ৫২ জনই বৃত্তি পেল
  • ১৩ জুলাই ২০২৬
সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী, কার হাতে উঠছে এবারের বিশ্বকা…
  • ১৩ জুলাই ২০২৬
দুই স্ত্রী নিয়ে ইয়াবাসহ স্বামী আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদ…
  • ১২ জুলাই ২০২৬
জুলাইকে ব্যঙ্গ করে এবার চবি অধ্যাপকের পোস্ট
  • ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ হারায় কোচকে বরখাস্ত করল সেনেগাল
  • ১২ জুলাই ২০২৬
আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ: কী বলছে অপ্টা সুপারকম্পিউটার?
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence