নতুন প্রো-ভিসি পেল দুই পাবলিক বিশ্ববিদ্যালয়

২৯ অক্টোবর ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM

© সংগৃহীত

দুই পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন প্রো-ভিসি নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ. এস. এম কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। আগামী ৪ বছরের জন্য এই পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজুয়ানুল হককে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ সোহেল হাসানকে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের নিয়োগের ক্ষেত্রে ৫টি শর্ত দেওয়া হয়েছে। এরমধ্যে রয়েছে— প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাদের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি এবং অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

সহকারী পরিচালক নিয়োগে নতুন বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকে, পদ ৩…
  • ১২ জুলাই ২০২৬
টুঙ্গিপাড়ায় পাচারকালে ১২ ড্রাম গলদা চিংড়ির রেনু উদ্ধার
  • ১২ জুলাই ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের নামের বানান সংশোধন নিয়ে জরুরি নির্দেশন…
  • ১২ জুলাই ২০২৬
মসজিদে জামায়াতের দলীয় কার্যক্রম: ইসলাম কী বলে
  • ১২ জুলাই ২০২৬
আইএমএফের সাথে নতুন প্রোগ্রাম নিয়ে যা জানালেন অর্থমন্ত্রী
  • ১২ জুলাই ২০২৬
খামেনি হত্যার প্রতিশোধ নিতে ১৩ বৈশ্বিক ‘টার্গেটের’ তালিকা …
  • ১২ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence