পবিপ্রবির নবনিযুক্ত প্রো-ভিসি প্রফেসর হেমায়েত জাহান ও ট্রেজারার প্রফেসর মো. লতিফ

২৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© সংগহীত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  প্রো-ভাইস চ্যান্সেলর ও ট্রেজারার পদে নতুন নিয়োগের আদেশ জারি করা হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) রাতে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে প্রো-ভাইস চ্যান্সেলর এবং জিনতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর মো. আব্দুল লতিফকে ট্রেজারার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। উভয় নিয়োগের মেয়াদ হবে চার বছর, যা তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। একইভাবে, প্রফেসর মো. আব্দুল লতিফ ট্রেজারার পদে মাসিক সম্মানী ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। তারা বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন অনুযায়ী সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন এবং সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

এই নিয়োগসমূহ জনস্বার্থে জারি করা হয়েছে এবং প্রয়োজনবোধে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক যে কোনো সময় বাতিল করা যেতে পারে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর মো. আব্দুল লতিফ জানান, ‘জুলাই বিপ্লবের শহিদরা যে আত্মত্যাগ করেছে, তাদের সে ত্যাগকে ধারণ করে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেন আমি পবিপ্রবির জন্য কাজ করতে পারি এবং এতে সকলের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি।’

নবনিযুক্ত প্রো-ভাইস চ্যান্সেলর ড. এসএম হেমায়েত জাহান বলেন, ‘সকলকে নিয়ে বিশ্ববিদ্যালয়কে সততা ও স্বচ্ছতার সাথে সামনে আরও এগিয়ে নিতে চাই। এখানে কোন পক্ষ থাকবে না, বিশ্ববিদ্যালয় হবে আমাদের সকলের। হাতে হাত রেখেই আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাব।’

সরাসরি সাক্ষাৎকারে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে আমিন মোহাম্ম…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরীকে যৌন হয়রানির ঘটনায় রোবট আটক, ঘটনা তদন্তে পুলিশ 
  • ১৪ অক্টোবর ২০২৬
সরকারি চাকরিতে প্রবিধানমালা সংশোধন করে অর্জিত পদোন্নতির অধি…
  • ১৪ অক্টোবর ২০২৬
সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬