বশেমুরবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান পারভেজ 

২৭ নভেম্বর ২০১৮, ১২:২৮ PM
নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা।

নতুন চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক খোন্দকার মাহমুদ পারভেজ। সোমবার বিকালে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বিভাগের শিক্ষার্থীরা।

দায়িত্ব গ্রহণের পর নতুন চেয়ারম্যান বলেন, সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের  নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে আরও আধুনিকায়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবো। এই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগকে রোল মডেল হিসেবে এবং শিক্ষার্থীদের একটা সোনালী ভবিষ্যৎ বাস্তবায়নের রুপরেখা আঁকতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


তিনি বলেন, আমি খুব সাধারণ একজন মানুষ। এত বড় দায়িত্ব আমি কতটুকু সফলভাবে পালন করতে পারব জানি না। তবে আমার সকল শিক্ষার্থীকে সন্তানতুল্যে আগলে রেখে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ প্রণয়নে নিজেকে নিয়োজিত রাখার জন্য আপ্রান চেষ্টা করব।

তিনি এই দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই দায়িত্ব যেন সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে পারেন সেজন্য সকলের সহযোগিতা কামনা করছেন।

খোন্দকার মাহমুদ পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে ২০১০ সালে অনার্স ও ২০১১ সালে মাস্টার্স সম্পন্ন করেন এবং পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে লেকচারার হিসেবে যোগদান করেন।

প্রসঙ্গত, এ বছর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ২ জন। খোন্দকার মাহমুদ পারভেজ  এবং মোহাম্মদ বদরুল ইসলাম।  বর্তমানে মোহাম্মদ বদরুল ইসলাম শিক্ষা ছুটিতে আছেন এবং খোন্দকার মাহমুদ পারভেজ উক্ত বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন।

বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬
বাঙ্কার-টানেল বানিয়ে কোনো লাভ হবে না: সারজিস
  • ১৩ এপ্রিল ২০২৬
ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬