নোবিপ্রবিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ ডিসেম্বর

২৪ নভেম্বর ২০১৮, ০৮:১৯ PM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ৩ ডিসেম্বর। শনিবার বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে গত ২৬ থেকে ২৮ অক্টোবর তিনদিনব্যাপী নোবিপ্রবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সম্মান শ্রেণির প্রকৌশল ও প্রযুক্তি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান ও মানবিক, ব্যবসায় প্রশাসন, শিক্ষা বিজ্ঞান অনুষদ ও আইন অনুষদসহ ৬টি অনুষদ এবং আইআইটি ও আইআইএস ইনস্টিটিউটের অধীনে মোট ৩০টি বিষয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

৩০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ ইউনিট ৮৫ দশমিক ৬০ শতাংশ, বি ইউনিট ৯০ দশমিক ৭১ শতাংশ, সি ইউনিট ৭৮ দশমিক ৮৪ শতাংশ, ডি ইউনিট ৬৪ দশমিক ২৫ শতাংশ, ই ইউনিটে ৬০ দশমিক ৬৫ শতাংশ এবং এফ ইউনিটে ৪২ দশমিক ২৮ শতাংশ প্রার্থী ভর্তি পরীক্ষায় পাস করেন। নোবিপ্রবি ভর্তি পরীক্ষায় মোট পাসের হার ৮০ দশমিক ১৪ শতাংশ।

গত ৪ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলে। এ শিক্ষাবর্ষে ৩০টি বিষয়ে ১ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী ভর্তি করা হয়। নতুন ৭টি বিষয় যোগ হওয়ায় আরো বেশি সংখ্যক শিক্ষার্থী নোবিপ্রবিতে ভর্তি হওয়ার সুযোগ পায়। 

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬