শাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান

২৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
শাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান

শাবিপ্রবির নতুন প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টরের দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান। 

বুধবার (২৫ সেপ্টেম্বর) এক অফিস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির। 

অফিস আদেশে বলা হয়, কামরুজ্জামান চৌধুরী-কে তাঁর আবেদনের প্রেক্ষিতে প্রক্টর পদ থেকে ০৬ আগষ্ট, ২০২৪ তারিখ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসাথে নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬