ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ যবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
যবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ

যবিপ্রবির নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ © সংগৃহীত

ফুল দিয়ে অভিনন্দন না জানানোর অনুরোধ জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয় পরিবারের সবার সঙ্গেই শুভেচ্ছা বিনিময় হবে। তবে বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হারিয়েছি। এখনও অনেকে হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। এটিকে উদযাপনের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত নয়।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ এ কথা বলেন। নবনিযুক্ত উপাচার্য আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে চাই। বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি যবিপ্রবিকে একটি বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ারও প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন: শিক্ষকদের বিষয়ভিত্তিক দক্ষতার ঘাটতিতেই শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে স্বল্পতা

যবিপ্রবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের পদত্যাগের এক মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ যবিপ্রবির চতুর্থ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোছা. রোখছানা বেগমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬
তারুণ্যের মেধা, সমতা ও মূল্যবোধ: উচ্চশিক্ষায় নতুন প্রত্যয়
  • ২৯ আগস্ট ২০২৬
২৪ ঘণ্টায় মধ্যে দেশের যেসব জেলায় বন্যা হতে পারে
  • ২৯ আগস্ট ২০২৬
আন্দোলন করা সেই কওমি মাদ্রাসায় নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেয়েই লাপাত্তা, এরপর সরকারি চাকরি, পেয়েছেন …
  • ২৯ আগস্ট ২০২৬