মাভাবিপ্রবির নতুন প্রক্টর ড. মো. ইমাম হোসেন

২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
অধ্যাপক ড. মো. ইমাম হোসেন

অধ্যাপক ড. মো. ইমাম হোসেন © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. মো. ইমাম হোসেনকে নিয়োগ করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। 

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ইমাম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাদিসহ যোগদানের তারিখ হতে ০৩ (তিন) বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হলো। 

নতুন দায়িত্ব গ্রহণ করে অধ্যাপক ড. মো. ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন।

ট্যাগ: প্রক্টর
সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬