নিজ বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি নিয়োগের দাবি পবিপ্রবি শিক্ষার্থীদের

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৯ AM
মানববন্ধন

মানববন্ধন © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় কৃষি অনুষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষক ও কর্মকর্তাদের ‘সংস্কারের মাধ্যমে দুর্নীতি রুখব, আমাদের ক্যাম্পাস আমরাই গড়বো’ স্লোগান দিতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আবুল বাশার খান বলেন, ‘আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট যোগ্য এবং অভিজ্ঞ শিক্ষক রয়েছেন তাদেরকে ভাইস চ্যান্সেলর, ট্রেজারার হিসেবে নিয়োগ চাই, অন্যথায় বাহির থেকে ভাইস চ্যান্সেলর নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বুঝতে বুঝতে এক বছর চলে যায়। বিশ্ববিদ্যালয়ের গতিশীলতা খর্ব হয়, আমরা চাই না বাইরে থেকে কেউ এ বিশ্ববিদ্যালয় হিসেবে আসুক, বিশ্ববিদ্যালয়ের কেউ এটা মেনে নেব না’

এসময় ল এন্ড ল্যান্ড  এডমিনিস্ট্রেশন অনুষদের ডিন  অধ্যাপক আবদুল লতিফ বলেন, অতীতে বাহির থেকে যে ভাইস চ্যান্সেলর এসেছিলেন তাদের পারফরম্যান্স ভালো ছিল না, উল্টো আমাদের একাডেমিক যে কার্যক্রম সেটা ভেঙ্গে তছনছ করে দিয়েছেন।

তিনি আরও দাবি করেন, আমরা  বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর চেয়ে অনেক ক্ষেত্রে এগিয়ে আছি, কোনো অংশে পিছিয়ে নাই। আমাদের নিজেদের মধ্যে কোন দ্বন্দ্ব নাই, তাই আমাদের নিজেদের মধ্যে কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলে আমরা তাকে সর্বোচ্চ সহযোগিতা করব।

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬