রুয়েটে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
রুয়েটে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত

রুয়েটে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে রোবটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত © টিডিসি রিপোর্ট

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গ্লাস এ সিরামিক একাডেমিক ভবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ এবং রোবোটিক্স সোসাইটি অফ রুয়েটের যৌথ আয়োজনে সম্প্রতি রোবটিক্স প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতা ৭৫ জন শিক্ষার্থী অংশ নেয়। রোবট বানানো ও প্রোগ্রামিং নিয়ে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পান এই আয়োজনে। অনুষ্ঠানে শিক্ষার্থীরা রোবটিক প্রযুক্তি নিয়ে তাদের উদ্ভাবনী চিন্তাগুলো তুলে ধরেন।

রোবটিক প্রোগ্রামিং প্রযুক্তি প্রদর্শনের এই আয়োজনে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে মানুষবিহীন স্মার্ট কৃষি যন্ত্রাংশ ব্যবস্থা, মানুষবিহীন আগুন নির্বাপণ ড্রোন এয়ারক্রাফট এই যন্ত্রটি পানি ও মাটিতে পাশাপাশি বন্যা দুর্গতদের  উদ্ধারে সহায়ক। শিক্ষার্থীদের বানানো এই যন্ত্রগুলো প্রতিযোগিতায় দ্রুততার সাথে নির্ভুলভাবে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। এমন আচরণ মোহিত করে উপস্থিত পরিদর্শকদের।

মূলত, নতুন ধরনের রোবট তৈরি করে অগ্নি-নির্বাপণ ও যাতায়াত ব্যবস্থাসহ নানা সমস্যা সমাধান করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাংলাদেশ এবং রোবোটিক্স সোসাইটির যৌথ উদ্যােগে আয়োজন করা হয়। এ আয়োজনের মাধ্যমে এমন একটি উদ্ভাবনী প্লাটফর্ম পায় আগ্রহী ও উদ্যোগী শিক্ষার্থীরা। বাংলাদেশের ও রোবটিকস ইন্ডাস্ট্রির সম্ভাবনাময় ভবিষ্যতের ইঙ্গিতও পাওয়া যায় এই সফল আয়োজনের মাধ্যমে।

এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. তারিফ উদ্দিন, বিভিন্ন বিভাগের ডীন, রুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকারসহ  বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬
ডাকসুর লেখালেখি ও নাট্য কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
  • ২৯ আগস্ট ২০২৬
মাঠ সংস্কার ছাড়াই কুবিতে ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি 
  • ২৯ আগস্ট ২০২৬
নোয়াখালীতে কমিটি নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ২৯ আগস্ট ২০২৬
বাংলাদেশ থেকে আমদানি বাড়াতে মালয়েশিয়া সরকারের প্রতি স্বাস্থ…
  • ২৯ আগস্ট ২০২৬