ডুয়েট শিক্ষকদের থেকেই ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৯ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ডুয়েট শিক্ষকদের থেকেই ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডুয়েট শিক্ষকদের থেকেই ভিসি নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) দ্রুত সময়ে স্থায়ী ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ডুয়েট থেকেই ভিসি নিয়োগের দাবি জানান। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ডুয়েট ক্যাম্পাসে মিছিল করে দাবি জানান শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসের বকুলতলা প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে ২য় গেট থেকে ঢাকা-শিমুলতলী সড়ক হয়ে মেইন গেটে গিয়ে শেষ হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দেয়, যার মধ্যে ছিল, ‘বুয়েট-কুয়েট ভিসি পেল, ডুয়েট কেন বাদ গেল, দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’

আরও পড়ুন: পুলিশের নিরাপত্তায় পরীক্ষা দিলেন ডুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা

এ সময় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আমানউল্লাহ বলেন, অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের মত দ্রুত সময়ে ডুয়েটে ভিসি নিয়োগ দিতে হবে এবং ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই ডুয়েটে ভিসি নিয়োগ দিতে হবে। কোনো স্বৈরাচারের দোসরকে ভিসি হিসেবে মেনে নিবে না ডুয়েট শিক্ষার্থীরা। পাশাপাশি ডুয়েটের বাইরে থেকে ভিসি নিয়োগ করা হলে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে, পহেলা সেপ্টেম্বর থেকে যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. আরেফিন কাওসার অ্যাকাডেমিক, প্রশাসনিক ও আর্থিক বিষয়াদির দায়িত্বপ্রাপ্ত হিসেবে রয়েছেন।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence