বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় শাবিপ্রবির ৪ শিক্ষক ও ১ শিক্ষার্থী 

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৯ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM

© সংগৃহীত

বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৪ জন শিক্ষক ও ১ জন শিক্ষার্থী। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা ‘এলসেভিয়ার’-এর সমন্বিত জরিপে গত ১৬ সেপ্টেম্বর এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় স্থান পাওয়া ৫ জন গবেষক হলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এবং মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. নুরশাদ আলী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সুবহান, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, ফরেস্ট্রি এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ইউশা আরাফ। 

প্রথমবারের মতো শাবিপ্রবির শিক্ষার্থী হিসাবে ইউশা আরাফ তালিকায় স্থান পেয়েছেন। বর্তমানে তিনি নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে বায়োমেডিকেল সায়েন্সে পিএইচডি করতে যাচ্ছেন, যা নভেম্বরে শুরু করবেন। তাঁর নামের পাশে ইতোমধ্যেই ২,২৬৩টি সাইটেশন রয়েছে, যা তাঁর বয়সে একটি অসাধারণ সাফল্য। তিনি সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের নিরস্ত্রীকরণ বিভাগে ফেলো হিসেবে কাজ করেছেন এবং তাঁর বৈজ্ঞানিক অবদান বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। ইউশা শাবিপ্রবি থেকে স্নাতক সম্পন্ন করার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পোস্টগ্র্যাজুয়েশন শেষ করেন। 

সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬