শাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন 

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
শাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন 

শাবিপ্রবির নতুন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

নিয়োগের শর্তে বলা হয়, শাহজালাল বিশ্ববিদ্যালয় আইন ১৯৮৭ এর ধারা ১৪ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হলো। তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ০৪ (চার) বছর হবে। কোষাধ্যক্ষ পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন। তিনি বিধি অনুযায়ী  কোষাধ্যক্ষ পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি কোষাধ্যক্ষ হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট  সরকার পতনের পর একে একে পদত্যাগ করতে থাকেন বিগত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত শাবিপ্রবি উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষসহ শীর্ষস্থানীয় ৮৩ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ। গুরুত্বপূর্ণ এসব পদের পদত্যাগের ফলে কার্যত অচল হয়ে পড়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। ফলে দীর্ঘদিন যাবত স্থবির রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এতে হতাশা আর অস্থিরতা দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে। প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকার ফলে আবাসিক হলগুলোতেও বাড়ছে নিরাপত্তার শঙ্কা। সাধারণ শিক্ষার্থীদের দাবি দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিয়োগ দিয়ে যেন দ্রুত  সমস্যার সমাধান করা হয়।

ট্যাগ: নিয়োগ
সমালোচনার পর দেয়ালে যোগ হলো বেগম রোকেয়াসহ দেশীয় ৩ গুণীর প্র…
  • ১৪ অক্টোবর ২০২৬
গরুর মাংস রান্নায় ‘মন্দিরের ইট’—জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসলে…
  • ১৪ অক্টোবর ২০২৬
এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস! ‘বেইমান বাংলাদেশ এয়া…
  • ১৪ অক্টোবর ২০২৬
কারাগারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
দুই রুমমেটের ঝগড়া, আধা ঘণ্টা পর এক শিক্ষার্থীকে মারধরের অভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসে নিবন্ধন ১৬ লাখ ছাড়াল
  • ১৪ অক্টোবর ২০২৬