মাভাবিপ্রবির নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক আনোয়ারুল আজীম

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দকে  মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ধারা ১০ (১) অনুযায়ী অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে তাঁর যোগদানের তারিখ থেকে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো:

ক. ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ ০৪ (চার) বছর হবে; ভাইস-চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতাদি পাবেন; খ. তিনি বিধি অনুযায়ী ভাইস-চ্যান্সেলর পদের সাথে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; গ. তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

সরকারি চাকরিতে শূন্য পদ কত, জানা গেল
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলির ফল দ্রুত প্রকাশ করা উচিত: অধ্যক্ষ সেলিম ভূঁ…
  • ১৪ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষায় নতুন উদ্যোগ, ২০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ‘স…
  • ১৪ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানের বয়স ১১৫ বছর, তবুও শতবর্ষীর তালিকায় স্থান…
  • ১৪ অক্টোবর ২০২৬
ছাত্র থেকে একই কলেজের বিভাগীয় প্রধান, সমাজকর্মের বই রচনায় খ…
  • ১৪ অক্টোবর ২০২৬
গাড়ির পেছন পেছন ফলো: দিল্লি পুলিশকে হাসির পাত্র বানাল ধ্রুব…
  • ১৪ অক্টোবর ২০২৬